31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

ছেলেধরা সন্দেহে মারধর, ওড়িশায় আক্রান্ত দুই বাঙালি!

Aaj India Desk , ঝাড়গ্রাম : ছেলেধরা সন্দেহে ঘিরে ধরে মারধর ! ভিনরাজ্যে ব্যক্তিগত কাজে গিয়ে এভাবেই গণরোষের মুখে পড়লেন দুই বাঙালি।

ব্যক্তিগত কাজে গিয়ে বিপত্তি

বৃহস্পতিবার ওড়িশার (Odisha) বালেশ্বর জেলায় দুই বাঙালি মাইক্রো অবজারভারকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। ব্যক্তিগত কাজে বালেশ্বর জেলার রাজনগর এলাকায় যান তাঁরা। তাঁদের অভিযোগ অনুযায়ী, সেখানে কিছু বাসিন্দা শিশু অপহরণের সন্দেহে তাঁদের ঘিরে ধরে হামলা করেন। স্থানীয়দের হাতে বেশ কিছুক্ষণ আটকে রাখার অভিযোগও উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের জলেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য প্রশাসন ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরানোর উদ্যোগ শুরু করেছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই মাইক্রো অবজারভারের নাম কৌশিক ও সমীক হাজরা। তাঁরা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে দায়িত্বে ছিলেন। সমীক হাজরা পূর্ব বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত বলেও জানা গেছে। ঘটনায় কৌশিক হানসদা গুরুতর জখম হন। তিনি বাঁকুড়ার রানিবাঁধ এলাকার বাসিন্দা। দু’জনকেই পরে জলেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়।

প্রশাসনের তৎপরতা

ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, “ওড়িশা (Odisha) পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।” নয়াগ্রামের বিডিও শান্তনু সরকারও ঘটনার তদন্ত চলছে বলে জানান।

পাশাপাশি, এই দুই মাইক্রো অবজারভারকে হুমকি দেওয়ারও একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্য পুলিশ ইতিমধ্যে ওড়িশা (Odisha) পুলিশের সঙ্গে সংযোগ শুরু করেছে। প্রশাসন সূত্রে খবর, আহতদের নিরাপদে ঝাড়গ্রামে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঝাড়গ্রামে গুজবকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছিল। একটি গ্রামে সন্দেহের বশে আটজনকে আটক করা হয়েছিল, পরে পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। গুজব ছড়িয়ে পড়ায় পুলিশ গ্রামে সচেতনতা প্রচারও শুরু করেছিল। সেই প্রেক্ষিতেই এখন ওড়িশায় এই ঘটনার খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন