19.5 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

‘বঙ্কিমদা’ বললেও ভরসা বিজেপিই! পদ্ম-পতাকা হাতে তুললেন বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য!

কলকাতা: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay) কথায় কথায় ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপনের সময় মোদী সরকারের উদ্যোগে খুশি হয়েছিলেন সাহিত্যসম্রাটের প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর ওপর “ভরসা পাচ্ছেন” বলেও উল্লেখ করেছিলেন তিনি।

প্রপৌত্র সজলের মতই বিজেপির ওপর ‘ভরসা’ দেখালেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) পরিবারের আরও এক সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে নাম লেখালেন তিনি। এদিন বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে নেন সুমিত্র চট্টোপাধ্যায়।

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শ ও জাতীয়তাবাদী চিন্তাধারা পশ্চিমবঙ্গকে ‘উন্নত বাংলা’ গঠনের পথে অনুপ্রেরণা জোগাবে। সুমিত্র চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনকে আরও শক্তিশালী করবে।”

পাশাপাশি, সুমিত্র চট্টোপাধ্যায়ের (Sumitra Chattopadhyay) অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্তের জেরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধিত বহু যুবকের তথ্য বাতিল হয়ে গিয়েছে। পরে তার পরিবর্তে চালু হয় এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, যেখানে প্রায় ৪০ লক্ষ যুবক নাম নথিভুক্ত করেন। বেকারদের আর্থিক সহায়তার লক্ষ্যে শুরু হয় ‘যুবশ্রী’ প্রকল্প, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। বর্তমানে ‘যুবসাথী’ প্রকল্প কার্যকর থাকলেও সমালোচকদের অভিযোগ, এটি বেকার যুবকদের স্থায়ী কর্মসংস্থানের প্রয়োজন যথাযথভাবে পূরণ করতে পারছে না, অভিযোগ তোলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের (Bankim Chandra Chattopadhyay) পরিবারের সদস্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন