জেরুজালেম: কূটনীতির মঞ্চে করমর্দন, আলিঙ্গন পেরিয়ে এবার হয়ত শুরু হয়েছে ‘রঙের রাজনীতি’। বুধবার নরেন্দ্র মোদী তেল আভিভে অবতরণ করতেই প্রোটোকল ভেঙে সস্ত্রীক বিমানবন্দরে হাজির হন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)।
তবে কূটনৈতিক হাসি-আলাপের মাঝেই নজর কাড়ে এক মজার মুহূর্ত—মোদীর পকেট স্কোয়ার আর নেতানিয়াহুর স্ত্রী সারার পোশাকের রং নাকি একই ‘গেরুয়া’ ছোঁয়ায় রাঙা! আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণের ভেতর রঙের এই মিল কি নিছক কাকতালীয়, নাকি কূটনৈতিক বার্তা? নরেন্দ্র মোদীর পকেটের স্কোয়ার এবং স্ত্রী সারার পোশাকের রং-এর দিকে নজর দেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।
ইজরায়েলি প্রধানমন্ত্রীর চোখের ভাষা মুহূর্তেই ধরে ফেলেন নরেন্দ্র মোদী(Narendra Modi), বলেন, “হ্যাঁ, হ্যাঁ গেরুয়া…”। এরপরেই তিনজনের মধ্যে হাসির রোল। ইতিমধ্যেই ভাইরাল সেই বার্তালাপের দৃশ্য। রাজনৈতিক মহলে অবশ্য মজা করেই বলা হচ্ছে, বৈঠকের টেবিলে চুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কখনও কখনও রঙের মিলও হয়ে উঠতে পারে ‘সফট পাওয়ার’-এর সূক্ষ্ম ইঙ্গিত। কেউ বলছেন, এটি নিছক সৌজন্য ও স্টাইল; কেউ আবার দেখছেন প্রতীকী বার্তা! বন্ধুত্বের রঙ কি তবে এখন গেরুয়া?
সেনেটে “মোদী-মোদী” রব
উল্লেখ্য, ভারত-ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, সন্ত্রাস বিরোধিতা জোরদার করতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতকে পাশে পেতে এটা ইজরায়েলের অন্যতম কূটনৈতিক জয় বলেও মনে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ইজরায়েলি পার্লামেন্ট, সেনেটে যাওয়ার কথা প্রশান্মন্ত্রি নরেন্দ্র মোদীর। তার আগেই ইজরায়েলি পার্লামেন্টে “মোদী-মোদী” রব উঠেছে বলে জানা গিয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি ছবি, প্রতিটি অঙ্গভঙ্গি, এমনকি রঙও হয়ে উঠতে পারে বার্তা বহনকারী। আর তেল আভিভের সেই মুহূর্ত যেন সেই ইঙ্গিতই দিল।


