27 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভ : ফের উত্তপ্ত বিকাশভবন

Aaj India Desk, কলকাতা : ভোটের আগে বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা। সিভিল ডিফেন্স কর্মীদের (Civil Defence workers) বিক্ষোভ মিছিলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে বিকাশ ভবনের সামনে। স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে গোটা চত্বর জুড়ে।

বিক্ষোভকারীরা মূলত অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক (Civil Defence workers) । তারা আগে এক মাসে দুই সপ্তাহের জন্য নিয়োগ পেতেন। এখন তারা দাবি করছেন, তাদের ৩০ দিনের নিয়মিত কাজের সুযোগ দিতে হবে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই যেন তাদের দাবিদাওয়া মেনে নেওয়া হয় সেই উদ্দেশ্যেই আজ তাদের বিক্ষোভ মিছিল। এর মধ্যেই এক মহিলা সিভিল ডিফেন্স কর্মী বলেন, “হয় ৩০ দিনের কাজ দিন, না হলে বিষ দিন।”

কী কী দাবি করেছেন সিভিল ডিফেন্স কর্মীরা?

বিক্ষোভকারীদের মূল দাবি:

•স্থায়ীকরণ এবং নিয়মিত ৩০ দিনের কাজ

•চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত বৃদ্ধি

পুলিশি বাধা ও ধস্তাধস্তি

আজ তারা ‘বিকাশ ভবনে চলো’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল চলার সময় ময়ুখ ভবনের কাছে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, তাদের ওপর হাত তোলা হয়েছে। এমনকি মেয়েদের জামাকাপড় ছিঁড়ে দেওয়ার মতো গুরতর অভিযোগ করা হয় পুলিশের বিরুদ্ধে।

পাশাপাশি বেশ কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অভিযোগ অনুযায়ী, পুলিশের ধাক্কা ও লাঠি মারার কারণে তাঁরা এই অবস্থায় পড়েছেন।

সাধারণ মানুষের ভোগান্তি

অন্যদিকে সিভিল ডিফেন্স কর্মীদের (Civil Defence workers) এই বিক্ষোভের কারণে সল্টলেকের যানজট ও সাধারণ মানুষের চলাচলে প্রভাব পড়েছে। বিকাশ ভবনের আশেপাশের এলাকার মানুষ ভোগান্তির মুখে পড়েছে। তবে প্রশাসন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন