নয়াদিল্লি: এখনও বাকি প্রায় ৮০ লক্ষেরও বেশি কাজ! মঙ্গলবার সকাল ১০ টার পর বঙ্গের ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে সুপ্রিম কোটে (Supreme Court) শুরু হয় আপতকালীন শুনানি। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতির পাঠানো রিপোর্ট অনুযায়ী এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে।
প্রতিদিন ২৫০ টি করে নিষ্পত্তি করা হলেও সম্পূর্ণ কাজ শেষ করতে প্রায় ৮০ দিন সময় লাগতে পারে। এদিকে, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। হাতে বাকি মাত্র ৪ দিন! এই সময়ের মধ্যে কি ভাবে এই বিপুল পরিমাণ কাজ সম্পন্ন হবে? প্রশ্ন বিভিন্ন মহলের। এই পরিস্থিতিতে ঝারখন্ড, উড়িষ্যা, বিহারের বিচারকদের এই কাজে নিযুক্ত করা যাবে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “বাংলা-বিহার-উড়িষ্যা আগে এক রাজ্য ছিল। তাই বাংলার সম্বন্ধে এই রাজ্যগুলির ধারণা আছে”। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের এই বিষয়ে সাহায্য করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী কান্ত। সেক্ষেত্রে বিচারকদের কমপক্ষে তিনবছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
কি বলল রাজ্য?
এসআইআর (SIR) কাজে বাংলা-বিহার-উড়িষ্যা এক হওয়ার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তরফে সওয়ালকারী বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্য রাজ্যের বিচারকরা বাংলা বুঝতে পারবেন না”। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বলেন, “এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। আগে বাংলা-বিহার-উড়িষ্যা এক রাজ্য ছিল। তাই স্থানীয় ভাষা-উপভাশা সম্পর্কে তাঁদের কিছুটা ধারণা আছে”।
অর্থাৎ, এদিনের শুনানির অন্যতম নির্যাস হল, যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি ম,অনে করেন তাহলে বাংলার এসআইআর-এর কাছে ঝারখন্ড এবং উড়িষ্যার জুডিশিয়াল অফিসারদের সাহায্য নিতে পারবেন।


