23.2 C
Kolkata
Thursday, February 26, 2026
spot_img

কলকাতার বুকে রক্তাক্ত রাত! ছয় রাউন্ড গুলিতে ছিন্নভিন্ন যুবকের দেহ!

কলকাতা: মহানগরীতে বন্দুকবাজের তাণ্ডব! পরপর ছয় রাউন্ড গুলিতে (Shootout) ঝাঁজরা যুবকের দেহ! কলকাতার বেনিয়াপুকুরের তিলজলা এলাকার ঘটনা। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ ও মহম্মদ সলমনের মধ্যে কোনও কারণে বচসা বাঁধে। এক পর্যায়ে সেই অশান্তি চরমে ওঠে। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতায় নামেন এলাকাবাসী। সমস্যা মিটেও যায়।

এরপর গভীররাত ১ টা নাগাদ মহম্মদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে পরপর নিয়াজের উপর ছয় রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। গুলিতে (Shootout) ঝাঁজরা হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। তাঁর পায়ে তিনটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএমক হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

চুরি, ডাকাতি, তোলাবাজির সঙ্গে যুক্ত সলমন

এলাকাবাসী জানিয়েছে, অপরাধ জগতের সঙ্গে যুক্ত সলমন মদম্মদ। চুরি, ডাকাতির পাশাপাশি তাঁর বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ রয়েছে। তবে দুই যুবকের মধ্যে ঠিক কি নিয়ে বচসা বাঁধে তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে অভিযুক্ত সলমন বেপাত্তা। তাঁর খোঁজ চলছে। এদিকে খাস কলকাতার বুকে এইভাবে শুটআউটের (Shootout) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়েও।

উল্লেখ্য, সম্প্রতি ভর সন্ধ্যাবেলায় গুলির শব্দে কেঁপে ওঠে গোলপার্ক এলাকা। সেই ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও অধরা। প্রশ্ন উঠছে, কলকাতায় এই হারে দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে কেন? এত অস্ত্রই বা ঢুকছে কিভাবে শহরে!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন