Aaj India Desk,দিল্লি: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একেবারে প্রাক লগ্নে রাজ্যে বাসীর উদ্দেশে খোলা চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
দিল্লি থেকে পাঠানো এই বার্তাকে রাজনৈতিক মহল দেখছে এক ধরনের বিশেষ ‘মন কি বাত’(Mann ki Baat) হিসেবেই।
যেখানে কোনো মাইক্রোফোন নয়, সরাসরি চিঠির মাধ্যমে বাংলার ভোটারদের কাছে পাঠালেন বার্তা ।
চিঠির শুরুতেই ‘জয় মা কালী’ উল্লেখ করে প্রধানমন্ত্রী(Narendra Modi) বাংলার সাংস্কৃতিক আবেগকে ছুঁতে চেয়েছেন। তিনি লিখেছেন, তাঁর স্বপ্ন “সোনার বাংলা” গড়ার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য উন্নয়ন ও শিল্প পিছিয়ে পড়ছে বলেও দাবি করেছেন তিনি।
চিঠিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন উজ্জ্বলা, আয়ুষ্মান ভারত, জনধন যোজনা, কৃষক সম্মান নিধির মত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী (Narendra Modi) জানিয়েছেন এসব প্রকল্পের সুফল বাংলার মানুষ পেয়েছেন। একইসঙ্গে নারী নিরাপত্তা, কর্মসংস্থান, দুর্নীতি ও অনুপ্রবেশের মতো ইস্যু তুলে ধরেন, পাশাপাশি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই খোলা চিঠি বিজেপির নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। ভোটের আগে বার্তাকে আরও ব্যক্তিগত ও আবেগঘন করে তুলতেই এই উদ্যোগ বলে মনে করছেন অনেকেই ।
ভোটের আগে দিল্লি থেকে বাংলায় পৌঁছে যাওয়া এই ‘মন কি বাত’ (Mann ki Baat) ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।


