26 C
Kolkata
Sunday, November 29, 2026
spot_img

বাইরে ‘গো ব্যাক’, ভিতরে ‘ওয়েলকাম’! রাহুলকে জড়িয়ে ধরলেন স্ট্যালিন, তবে কি ইন্ডি জোটে ফিরছে ডিএমকে?

Aaj India Desk, নয়াদিল্লি: ইন্ডি জোটের (India Alliance) ভাঙন আটকাতে এবার সক্রিয় কংগ্রেস (Congress) নেতৃত্ব। চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের বাসভবনে পৌঁছলেন রাহুল গান্ধি (Rahul Gandhi), সনিয়া গান্ধি এবং বাম নেতা এম এ বেবিরা। তাঁদের সঙ্গে স্ট্যালিনের বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাহুল গান্ধিকে আলিঙ্গন করছেন স্ট্যালিন, এমন একটি ছবিও সামনে এসেছে। বৈঠকে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মূলত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিলকে ঘিরেই বিরোধী শিবিরে তৈরি হয়েছে মতবিরোধ। এই বিলকে সমর্থনের কথা জানিয়েছে স্ট্যালিনের দল ডিএমকে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে শরদ পওয়ারের এনসিপি। এই পরিস্থিতিতে দুই দলকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে ইন্ডি জোটের বাকি শরিকরা।

সংসদে বিলটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে শরদ পওয়ারের দলের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলের আট জন লোকসভা সাংসদের সঙ্গে সোমবার সকাল ১০টায় বৈঠকে বসার কথা সুপ্রিয়া সুলের। তিনিই দলের কার্যকরী সভাপতি। ওই বৈঠকেই ডিলিমিটেশন বিল নিয়ে দলের চূড়ান্ত অবস্থান ঠিক হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও দলের পাঁচ সাংসদের দাবি, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, ডিএমকে ও কংগ্রেসের সম্পর্কের অবনতি শুরু হয়েছিল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর। গত মে মাসে নির্বাচনে ডিএমকে ধাক্কা খাওয়ার পর সরকার গঠনের প্রশ্নে কংগ্রেস টিভিকে-কে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন স্ট্যালিন। কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সম্পর্ক ছিন্ন করে ডিএমকে। এরপর থেকেই ইন্ডি জোটের কর্মসূচিতেও সেভাবে দেখা যায়নি স্ট্যালিন বা তাঁর দলের প্রতিনিধিদের।

এবার ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে সেই দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। তাই সংসদে বিল পেশের আগে স্ট্যালিন এবং শরদ পওয়ারের দলকে ফের পাশে পাওয়ার চেষ্টা করছে কংগ্রেস। শেষ পর্যন্ত এই বৈঠকে কি কাটবে জোটের অস্বস্তি, নাকি বিরোধীদের মধ্যে দূরত্ব আরও বাড়বে? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন