26 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি, তারপর রহস্যমৃত্যু! কী ঘটেছিল ভীম মণ্ডলের সঙ্গে?

Aaj India Desk, মুর্শিদাবাদ: পরিবারের জন্য রোজগারের আশায় ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) এক যুবক। কিন্তু আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হল না তাঁর। বিহারে (Bihar) কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল জিয়াগঞ্জ থানার বেলিয়াপুকুর গ্রামের বাসিন্দা ভীম মণ্ডলের। তাঁর মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের সন্দেহ, স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি ভীমের, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

পরিবারের তরফে জানা গিয়েছে, কাজের জন্য বিহারের গোয়াই এলাকায় গিয়েছিলেন ভীম মণ্ডল। গত ২৫ তারিখ তাঁর মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছয়। খবর পেয়েই বিহারের উদ্দেশে রওনা দেন তাঁর ভাই ও দিদি। তবে পরিবারের অভিযোগ, তাঁরা সেখানে পৌঁছনোর আগেই ভীমের দেহের ময়নাতদন্ত করানো হয়। এরপর তাঁর দেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিয়াগঞ্জ থানার পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে পরিবারের। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ভীম মণ্ডলের এই মৃত্যু ফের প্রশ্ন তুলে দিল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। পরিবারের জন্য উপার্জন করতে ভিনরাজ্যে গিয়ে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে? কাজের অভাবে কেনই বা ঘর ছেড়ে অন্য রাজ্যে যেতে হবে শ্রমিকদের? এই পরিস্থিতিতে জেলায় আরও কলকারখানা তৈরি এবং স্থানীয়ভাবে কাজের সুযোগ বাড়ানোর দাবি উঠছে। যাতে পরিবারের কাছ থেকে দূরে গিয়ে কাজ করতে না হয় মুর্শিদাবাদের শ্রমিকদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন