22 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

একদিকে হাইকোর্ট, অন্যদিকে নির্বাচন কমিশন! শুক্রবার বড় পরীক্ষার মুখে তৃণমূল

Aaj lndia Desk, কলকাতা:রাজনৈতিক সংঘাতের আবহে শুক্রবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জন্য। একই দিনে দলের সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ আইনি ও সাংগঠনিক চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা পদ নিয়ে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা হওয়ার কথা। পাশাপাশি, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) দফতরে তৃণমূলের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে শুনানিতে হাজির হতে হবে। ফলে আদালত এবং কমিশনের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ।

বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্ক

বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয় পাওয়ার পর বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে (Shovandeb Chattopadhyay) মনোনীত করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। বালিগঞ্জের বিধায়ক তথা দলের প্রবীণ এই নেতার নাম জানিয়ে ৯ মে স্পিকারকে চিঠি পাঠানো হয়। তবে অভিযোগ, সেই চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি। পরবর্তী সময়ে চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগও সামনে আসে।

এরই মধ্যে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ৩ জুন দলের বিক্ষুব্ধ বিধায়কেরা ঋতব্রতকে বিরোধী দলনেতা নির্বাচিত করে স্পিকারকে নতুন চিঠি দেন। সেই আবেদনের ভিত্তিতেই স্পিকার তাঁকে ওই পদে ঘোষণা করেন।

এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করেন শোভনদেব। গত ২১ নভেম্বর শুনানি শেষ হলেও রায় ঘোষণা করেননি বিচারপতি কৃষ্ণ রাও। স্পিকারের সিদ্ধান্ত নিয়েও শুনানিতে প্রশ্ন উঠেছিল। শুক্রবার সেই মামলার রায় প্রকাশের কথা।

কমিশনে মুখোমুখি দুই শিবির

অন্যদিকে, শুক্রবার বিকেল ৪টেয় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের দুই শিবিরের শুনানি নির্ধারিত রয়েছে। সেখানে নিজেদের দাবি ও অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরবে দু’পক্ষ। ফলে হাইকোর্টের রায়ের পাশাপাশি কমিশনের শুনানিও দলের অভ্যন্তরীণ সংঘাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন