23 C
Kolkata
Thursday, November 26, 2026
spot_img

টুলু মণ্ডলের বিরুদ্ধে লুকআউট নোটিশ নেই! হাইকোর্টে কী জানাল রাজ্য?

Aaj India Desk, কলকাতা: কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) রাজ্য সরকার জানিয়েছে, টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে এই মুহূর্তে কোনও লুকআউট সার্কুলার জারি নেই। ফলে বিদেশ যাতায়াতের ক্ষেত্রে নতুন করে লুকআউট নোটিশ নিয়ে তাঁর চিন্তার কোনও কারণ নেই বলে পর্যবেক্ষণ করেছেন বিচারপতি কৃষ্ণ রাও। আদালতে রাজ্য জানায়, আগে তাঁর বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার জারি হয়েছিল, সুপ্রিম কোর্টের ৪ নভেম্বরের নির্দেশ মেনেই সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, টুলু মণ্ডলের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি রয়েছে কি না, তা নিয়ে আদালতে কোনও মামলা দায়ের হয়নি। তাই এই বিষয়ে হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্য। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে দাবি করেন, মামলার মাধ্যমে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর বাতিলের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডল আইনি রক্ষাকবচ পেয়েছেন। তাই এই মামলার শুনানি নিয়ে এখনই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তবে রাজ্যের এই বক্তব্যে আপত্তি জানান টুলু মণ্ডলের আইনজীবী। এরপর তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

উল্লেখ্য, দীর্ঘদিন বিদেশে থাকার কারণে টুলু মণ্ডলের বিরুদ্ধে আগে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ১৭ নভেম্বর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও লুকআউট সার্কুলার জারি হয়েছে কি না, তা নিশ্চিত হতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার আদালতে রাজ্য স্পষ্ট জানিয়ে দেয়, বর্তমানে তাঁর বিরুদ্ধে এমন কোনও সার্কুলার কার্যকর নেই। ভবিষ্যতে নতুন করে কোনও লুকআউট সার্কুলার জারি হলে আদালতকে তা জানানো হবে। এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মহম্মদবাজার থানায় হাজিরা দেন টুলু মণ্ডল। সেখানে জিজ্ঞাসাবাদের পর দুপুর ২টো নাগাদ তিনি সিউড়ি থানায় পৌঁছন। সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন