26 C
Kolkata
Wednesday, November 25, 2026
spot_img

আরও বিপাকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী! মিলন প্রধানকে কী নির্দেশ দিল হাইকোর্ট?

Aaj India Desk, কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan) আইনি জটিলতা আরও বাড়ল। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েও স্বস্তি পেলেন না তিনি। বরং আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণ না করে ফের জামিনের আবেদন করায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। তবে আত্মসমর্পণের পর নিয়মিত বেঞ্চে জামিনের আবেদন করার সুযোগ থাকছে মিলন প্রধানের।

প্রসঙ্গত, নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন মিলন প্রধান। ভোটের আগে তাঁর গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০০৭ সালের নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল মিলন প্রধানের। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা এবং বেআইনি জমায়েতের মতো একাধিক অভিযোগ রয়েছে। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলাগুলি ফের চালু হয়।

মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে আইনি লড়াই গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত ৭ অক্টোবর রাজ্যের দায়ের করা মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় শীর্ষ আদালত। পাশাপাশি হাইকোর্টের আগের নির্দেশে হস্তক্ষেপও করেনি সুপ্রিম কোর্ট। এরপর গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়ে ২৫ নভেম্বর পর্যন্ত করেছিল। সেই মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানিয়েছিলেন মিলন প্রধান। কিন্তু এবার আর জামিনের মেয়াদ বাড়াল না আদালত। উল্টে ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হল তাঁকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন