27 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

অষ্টম বেতন কমিশনে ধাক্কা! বেতন বাড়ছে না, সুবিধাও মিলবে না—বঞ্চিত এই কর্মীরাই

পৌলমী ব্যানার্জী, কলকাতা: নয় বাড়তি বেতন, নয় নতুন সুবিধা—অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে স্বপ্নভঙ্গের আশঙ্কায় একাংশ কর্মী। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সম্ভাব্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে জোর আলোচনা চললেও স্পষ্ট ইঙ্গিত মিলছে, সব কর্মী এর সুবিধা পাবেন না। বিশেষ করে চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং আউটসোর্সিং কর্মীরা এই কাঠামোর বাইরে থাকতে পারেন বলেই প্রশাসনিক সূত্রে খবর।

সরকারি মহলের মতে, বেতন কমিশনের সুপারিশ সাধারণত স্থায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Govt Employee) ক্ষেত্রেই প্রযোজ্য হয়। ফলে দৈনিক মজুরি ভিত্তিক কর্মী, প্রকল্পভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মী বা পাবলিক সেক্টরের নির্দিষ্ট চুক্তিভিত্তিক পদে কর্মরতদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা ভাতা সংশোধনের সম্ভাবনা অত্যন্ত কম।

অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং ব্যয়ের ভারসাম্য রক্ষার বিষয়টিও বড় কারণ হিসেবে উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হলে সরকারের উপর বিপুল আর্থিক চাপ পড়বে। তাই সুবিধাভোগীদের পরিধি সীমিত রাখার দিকেই ঝোঁক থাকতে পারে।

যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে কর্মী মহলে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সংগঠন দাবি তুলেছে—সমস্ত স্তরের কর্মীদের জন্য সমান সুযোগ ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এখন নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) আদৌ কবে গঠিত হবে এবং কারা এর আওতায় আসবেন, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন