25 C
Kolkata
Saturday, November 21, 2026
spot_img

পর্যটকের মুখোশে চরবৃত্তি? উত্তরবঙ্গে ঢুকে সন্দেহজনক গতিবিধি, ISI-র কার্ড-সহ ধৃত বাংলাদেশি!

Aaj India Desk, কোচবিহার : পর্যটকের পরিচয় নিয়ে ভারতে এসে গুপ্তচরবৃত্তি! উত্তরবঙ্গের একাধিক স্পর্শকাতর এলাকায় সন্দেহজনক গতিবিধির জেরে এমনই অভিযোগ উঠল এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। দেশে ফেরার সময় চ্যাংরাবান্ধা সীমান্তে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত এক সন্দেহভাজন ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধারের দাবি ঘিরে শুরু হয়েছে তদন্ত।(Bangladeshi Spy Arrest)

কে এই ধৃত যুবক?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহম্মদ সেলিম (৩০) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। কয়েক দিন আগে পর্যটক ভিসা নিয়ে বৈধ পথে ভারতে প্রবেশ করেছিল সেলিম। তবে ভারতে আসার পর থেকেই তার গতিবিধির উপর নজর রাখছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার নিজের দেশে ফেরার জন্য চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক অভিবাসন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই তাকে আটক করা হয়। পরে মেখলিগঞ্জ থানায় নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ।(Bangladeshi Spy Arrest)

নজরে দুই গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি

তদন্তকারীদের সন্দেহ, দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘোরার আড়ালে উত্তরবঙ্গের সামরিক পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল সেলিম। বিশেষ করে বাগডোগরা বিমানঘাঁটি এবং হাসিমারা বায়ুসেনা ঘাঁটির আশপাশে তার গতিবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। ধৃতের কাছ থেকে ‘আনিল আসগর কালহোরো’ নামে এক ব্যক্তির ভিজিটিং কার্ডও উদ্ধার হয়েছে। ওই ব্যক্তি আইএসআইয়ের সঙ্গে যুক্ত এবং বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে সন্দেহ তদন্তকারীদের। (Bangladeshi Spy Arrest)

ঘটনার গুরুত্ব বিবেচনা করে এনআইএ এবং আইবি-র আধিকারিকদের মেখলিগঞ্জে গিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক গুপ্তচরচক্রের যোগাযোগ রয়েছে কি না, কিংবা কোনও তথ্য সীমান্তের ওপারে পাচার হয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চিকেনস নেক সংলগ্ন উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্বের কারণে এই গ্রেপ্তারিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে নিরাপত্তা মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন