22 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

সারা বছরের পরিশ্রমে জল ঢালল ‘আকভান’! মেলা শুরুর আগেই চোখে দুশ্চিন্তা হস্তশিল্পীদের!

Aaj India Desk, কলকাতা : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে প্রবল বৃষ্টিতে ভিজছে কলকাতা। এর জেরেই এবার নিউ টাউনের হস্তশিল্প মেলা (New Town Handicraft Fair) ঘিরে ঘনিয়েছে অনিশ্চয়তায় মেঘ। মাথায় হাত পড়েছে বাংলার শিল্পী ও কারিগরদের। মেলা শুরু হতেই নেমে এসেছে বৃষ্টির বাধা।

১৯ নভেম্বর নিউ টাউনের সিটি স্কোয়ার ময়দানে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু শিল্পী ও কারিগর নিজেদের হাতে তৈরি সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। তাঁদের প্রত্যাশা ছিল, মেলায় ভালো বিক্রি হবে। নতুন ক্রেতার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি কিছুটা আর্থিক লাভের মুখও দেখবেন তাঁরা। কিন্তু মেলা শুরু হতেই বৃষ্টির জেরে সেই পরিকল্পনায় বাধা পড়েছে। মাঠ ভিজে যাওয়ায় স্টল সাজানো, সামগ্রী প্রদর্শন এবং পসরা সামলাতে সমস্যায় পড়ছেন শিল্পীরা। বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনাও কমেছে।

পূর্বাভাস ছিল, তবুও কেন পিছোল না মেলা?

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে আগাম সতর্কতা ছিল। তা হলে কেন মেলার দিনক্ষণ আরও কিছুটা পিছিয়ে দেওয়া হল না? দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও শিল্পীদের কথা মাথায় রেখে বিকল্প কোনও ব্যবস্থা করা যেত কি না, উঠছে সেই প্রশ্ন। কারণ, মেলায় অংশ নিতে যাতায়াত, থাকা এবং স্টল সাজানোর জন্য শিল্পীদের একটা বড় অঙ্কের খরচ করতে হয়। বৃষ্টির কারণে বিক্রি ব্যাহত হলে সেই খরচের বোঝাও বাড়বে। (New Town Handicraft Fair)

উদ্বেগে শিল্পীরা, কী বলছেন কারিগররা?

মেলায় আসা এক উদ্বিগ্ন শিল্পী শর্মিলা পাত্রের কথায়, “অনেক আশা নিয়ে এত দূর থেকে জিনিসপত্র নিয়ে এসেছি। সারা বছর ধরে তৈরি করা সামগ্রী বিক্রির সুযোগ এই মেলা। কিন্তু শুরুতেই বৃষ্টি হওয়ায় বিক্রি নিয়ে চিন্তায় পড়েছি। আমাদের ক্ষতি হলে কীভাবে সামলাব?”

উল্লেখ্য, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই হস্তশিল্প মেলা (New Town Handicraft Fair) চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। ফলে এখনও ঘুরে দাঁড়ানোর সময় রয়েছে শিল্পীদের হাতে। তবে বৃষ্টির জল দ্রুত না নামলে এবং আবহাওয়া স্বাভাবিক না হলে তাঁদের ব্যবসায় কতটা প্রভাব পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন