21 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বাদ সাধলো ‘আকভান’! পিছিয়ে গেল চন্দননগরের শোভাযাত্রা! নতুন দিন ঘোষণা কমিটির?

Aaj India Desk, হুগলি : উৎসবের শেষলগ্নে এমনটা যে ঘটবে, তার জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। সারি সারি বিশাল প্রতিমা, চোখধাঁধানো আলোকসজ্জা, বাদ্যযন্ত্রের তালে রাতভর শহর পরিক্রমা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Chandannagar Jagadhatri Puja) এই ঐতিহ্যবাহী দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন দেশ-বিদেশের অসংখ্য মানুষ। কিন্তু নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি কার্যত বদলে দিল উৎসবের শেষ পর্বের সূচি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত স্থগিত রাখা হল চন্দননগরের ঐতিহাসিক নিরঞ্জন শোভাযাত্রা।

নিম্নচাপের বৃষ্টিতে বদল সূচি

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে শুরু হয় অবিরাম বৃষ্টি। আবহাওয়ার এই পরিস্থিতিতে নির্ধারিত দিনে শোভাযাত্রা আয়োজন করা সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। চন্দননগর জগদ্ধাত্রী পুজো (Chandannagar Jagadhatri Puja) কেন্দ্রীয় কমিটির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার শোভাযাত্রা বন্ধ থাকবে।

কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, “এই পরিস্থিতিতে আমরা কেন্দ্রীয় কমিটির তরফে সিদ্ধান্ত নিয়েছি, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা স্থগিত রাখা হচ্ছে। আগামী রবিবার সন্ধ্যায় এই শোভাযাত্রা হবে।”

৬৮টি পুজো কমিটি, ২৪৫টি লরির প্রস্তুতি

এ বছর চন্দননগর (Chandannagar Jagadhatri Puja) ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ৬৮টি পুজো কমিটি রাতের শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা। প্রায় ২৪৫টি লরিতে সাজানো হবে বর্ণময় আলোকসজ্জা। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও ব্যান্ডের সঙ্গে রাতভর শহর পরিক্রমা করবে প্রতিমাগুলি। প্রতি বছর এই শোভাযাত্রা দেখতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ চন্দননগরে আসেন। ফলে নির্ধারিত দিনে শোভাযাত্রা বন্ধ হওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৪টি ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রয়েছে। যে পুজো কমিটিগুলি রাতের শোভাযাত্রায় অংশ নেয় না, তারা দিনের বেলাতেই প্রতিমা বিসর্জন দেয়। দিনের নিরঞ্জন পর্ব শেষ হওয়ার পর সন্ধ্যা থেকে শুরু হয় ঐতিহ্যবাহী রাতের শোভাযাত্রা। এখন সকলের নজর রবিবারের আবহাওয়ার দিকে। বৃষ্টির বাধা কাটিয়ে নির্ধারিত দিনে ফের আলো, বাদ্যযন্ত্র আর বিশাল প্রতিমার শোভাযাত্রায় উৎসবের ছন্দে ফিরতে পারে কি না চন্দননগর, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন