22 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

ঘাট উদ্বোধনে গিয়ে ডিম-স্নান! মহুয়ার গাড়িতে হামলার অভিযোগ, এবার পাল্টা কটাক্ষ বিজেপির ?

Aaj India Desk, নদিয়া : একাধিকবার ডিম হামলার মুখে পড়েছেন তৃণমূলের নেতা, বিধায়ক ও কর্মীরা। কখনও প্রকাশ্য রাস্তায়, কখনও রাজনৈতিক কর্মসূচিতে। এবার সেই তালিকায় নতুন সংযোজন মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জে স্নানঘাট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। অভিযোগ, তাঁর গাড়ি আটকে কালো পতাকা দেখানোর পাশাপাশি লক্ষ্য করে ছোড়া হল ডিম। ভাঙচুর করা হল গাড়ির কাচও। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে কারা এই হামলার নেপথ্যে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জের গোবরা এলাকায় একটি স্নানঘাট উদ্বোধন করতে গিয়েছিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। অভিযোগ, সেই সময় একদল বিক্ষোভকারী তাঁর গাড়ির পথ আটকে দেয়। দেখানো হয় কালো পতাকা। এর পর সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছে বলে দাবি তৃণমূল সাংসদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার পরেই ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর অভিযোগ, নিরাপত্তার দায়িত্বে পুলিশকর্মীরা উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হল? কীভাবেই বা গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটল? কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন সাংসদ। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার পরেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তা জানতে চান তিনি।

অন্যদিকে, এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন দলের প্রচার সচিব সন্দীপ মজুমদার। তাঁর পালটা দাবি, কারা বিক্ষোভ দেখিয়েছে, তা মহুয়া মৈত্রই বলতে পারবেন। বিজেপির পতাকা ব্যবহার করে লোক জড়ো করে সাংসদ নিজেই প্রচারের আলোয় আসার চেষ্টা করে থাকতে পারেন বলেও কটাক্ষ করেন তিনি। এমনকী, ফেসবুক লাইভের মাধ্যমে প্রচারে থাকার জন্যই এই ধরনের নাটক করা হচ্ছে বলে দাবি তাঁর।

একদিকে সাংসদের গাড়িতে ডিম ছোড়া ও ভাঙচুরের অভিযোগ, অন্যদিকে বিজেপির পালটা কটাক্ষ। সব মিলিয়ে গোবরার ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন