22 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন হাসিনা? আওয়ামী লিগকে রুখতে ৮ দফা নির্দেশ তারেক সরকারের

Aaj India Desk, নয়াদিল্লি: বাংলাদেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লিগ (Awami League)। এই কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা (Dhaka)-সহ একাধিক জেলায় গত কয়েকদিন ধরেই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। লকডাউন ঘিরে ফের হিংসা ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। পরিস্থিতি মোকাবিলায় এবার পাল্টা প্রস্তুতি শুরু করেছে তারেক রহমানের (Tarique Rahman) সরকার। সূত্রের খবর, আওয়ামী লিগের ১২৭ জন রাজনৈতিক নেতার একটি তালিকা তৈরি করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। পাশাপাশি বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। কোথাও আগুন লাগানো হচ্ছে, কোথাও পুলিশের গাড়িতে হামলা চালানো হচ্ছে। এমনকী থানায় ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। বুধবারের কর্মসূচির আগে মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। রাতের অন্ধকারে পুলিশের চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। কয়েকজন আওয়ামী লিগ নেতার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত অন্তত ২০টি গাড়িতে আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে।

এরই মধ্যে শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন তিনি। তাঁর এই ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই আশঙ্কা থেকেই আট দফা নির্দেশিকা জারি করেছে তারেক রহমানের সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় যেসব দল একসঙ্গে ছিল, তাদের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপত্য ও সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের রাজনৈতিক শাখার উপসচিব কেএম ইয়াসমিন আরাফাতের স্বাক্ষর করা এই নির্দেশিকা বাংলাদেশের ৬৪টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পুলিশের প্রধান আইজিপির কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকা মেনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে পুলিশ প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় নতুন করে চাপে পড়েছে বিএনপি এবং তাদের সহযোগী দলগুলি। আওয়ামী লিগের রাজনৈতিক সক্রিয়তা বাড়ার সম্ভাবনাও দেখছেন তাঁরা। সব মিলিয়ে ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন