21 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

ভিডিও কলে ‘আল্লাহর সঙ্গে মুলাকাত’ করতে চেয়েছিল! মসজিদে লুকিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফের শেষ মুহূর্তের…

শ্রীনগর: রাত তখন প্রায় ২টো ৪৫। চারপাশ নিস্তব্ধ। কুলগামের একটি মসজিদের ভিতরে লুকিয়ে রয়েছে ২২ বছরের লস্কর-ই-তৈবার কমান্ডার (Terrorist) লতিফ ভাট। বাইরে ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। পালানোর আর কোনও রাস্তা নেই। কিন্তু আত্মসমর্পণ? একেবারেই রাজি নয় সে! বরং VIDEO কলে নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিল, ‘আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই। মুঝে আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়। ম্যায় বহুত খুশ হুঁ।’ অর্থাৎ, আল্লাহর সঙ্গে দেখা করতে চায় সে, আর তাতেই নাকি তার আনন্দ!

মসজিদের ভিতরে থাকা জঙ্গিকে (Terrorist) বাইরে বের করে আনতে প্রথমে অন্য কৌশল নেয় নিরাপত্তাবাহিনী। সরাসরি গুলির লড়াইয়ের বদলে একটি মোবাইল ফোন পাঠানো হয় ভিতরে। সেই ফোনেই VIDEO কল করেন কুলগামের SSP আনায়ত আলি। দীর্ঘক্ষণ ধরে চলে কথোপকথন। বারবার আত্মসমর্পণের আবেদন জানান তিনি। এমনকী আশ্বাস দেন, অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করলে তার জীবন রক্ষা করা হবে। বলেন, ‘ভাই, হাম তুমহারে সাথ হ্যায়।’ অর্থাৎ, ভাই, আমরা তোমার সঙ্গেই রয়েছি।

একইভাবে 9 RR-এর কমান্ডিং অফিসারও তাকে আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু কোনও আশ্বাসেই মন গলেনি লতিফের। শেষ পর্যন্ত অন্য পথ বেছে নেয় নিরাপত্তাবাহিনী।

মসজিদের ভিতরে লুকিয়ে থাকা জঙ্গিকে (Terrorist) বাইরে বের করে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। যে ধর্মীয় উপাসনাস্থলে সে আশ্রয় নিয়েছিল, তার ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সেদিকেও বিশেষ নজর রাখে বাহিনী। নিরাপত্তাবাহিনীর অগ্রাধিকার ছিল মসজিদটিকে যতটা সম্ভব অক্ষত রাখা। অবশেষে ভিতর থেকে বেরিয়ে আসতেই গুলিতে নিহত হয় লতিফ।

এই লতিফই ছিল নিরাপত্তাবাহিনীর মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের (Terrorist) তালিকায়। তাকে ধরিয়ে দিতে ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সোমবার তার সহযোগী উমর নিসার দার নিহত হওয়ার পর পালিয়ে গিয়েছিল সে। কিন্তু CCTV ফুটেজে হামলার আগে ও পরে তার গতিবিধি ধরা পড়ে।

কাঠমিস্ত্রির কাজ করা তরুণ থেকে লস্কর কমান্ডার, লতিফের এই পরিণতি ঘিরে এখন কুলগামে চর্চা তুঙ্গে। আর তার মৃত্যুর পর কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডলে পোস্ট, ‘তুমি পালাতে পারো, কিন্তু লুকোতে পারবে না।’

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন