30 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

‘রামায়ণ’ দেখতে যাচ্ছেন? কোন খাবার পাবেন, কোনটি নয়? কারণ, সিনেমা হলেও এবার আমিষ-নিরামিষ!

বিনোদন ডেস্ক: সিনেমা দেখতে গিয়ে পপকর্ন, নাচোস কিংবা চিকেন প্যাটিসে কামড় বসানো, এ তো চেনা অভ্যাস! বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে নীচের তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। কিন্তু এবার ‘রামায়ণ’ (Ramayana) দেখতে গেলে হলে একটু অন্য অভিজ্ঞতা হতে পারে। কারণ, ছবির গল্পের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা হলের মেনুতেও আসছে বিশেষ বদল! এসভিএফ সিনেমাসের প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’-এর প্রতিটি প্রদর্শনীর সময় পরিবেশন করা হবে শুধুই নিরামিষ খাবার। অর্থাৎ, ওই ছবির শো চলাকালীন হলের ভিতরে চিকেন, মাছ কিংবা অন্য কোনও আমিষ পদ মিলবে না!

কেন এমন সিদ্ধান্ত? এসভিএফের বক্তব্য, দর্শকের ধর্মীয় আবেগ ও ভক্তিকে সম্মান জানাতেই এই উদ্যোগ। সংস্থার মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, কিছু সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। ‘রামায়ণ’ (Ramayana) ছবিতে যখন হনুমান চালিশা বাজছে, তখন প্রেক্ষাগৃহের পরিবেশ যেন মন্দিরের রূপ নিচ্ছে। দর্শকের সেই আবেগকে মর্যাদা দিতেই এই বিশেষ ব্যবস্থা।

তবে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আগের কিছু অভিজ্ঞতাও। সংস্থার দাবি, ‘মহাবতার নরসিংহ’ ছবির প্রদর্শনের সময় বহু দর্শক স্বতঃস্ফূর্তভাবে প্রেক্ষাগৃহে ঢোকার আগে জুতো খুলে রেখেছিলেন। আবার ‘হনুমান’ ছবির সময়ও দর্শকদের একাংশ হলের ভিতরে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ জানিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার ‘রামায়ণ’ (Ramayana)-এর ক্ষেত্রে আগেভাগেই বিশেষ ব্যবস্থা।

তবে সিনেমা হলের মেনু থেকে আমিষ কি পাকাপাকিভাবে উধাও? একেবারেই নয়! এসভিএফ স্পষ্ট জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র ‘রামায়ণ’-এর প্রদর্শনীর ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য ছবির শোয়ে আগের মতোই আমিষ-নিরামিষ দুই ধরনের খাবার পাওয়া যাবে। এমনকি ‘রামায়ণ’ (Ramayana)-এর শো চলাকালীনও হলের বাইরের কাউন্টারে সংস্থার সম্পূর্ণ মেনু, আমিষ পদ-সহ, পাওয়া যাবে।

অর্থাৎ, ছবি দেখতে গিয়ে নিরামিষ খেতে চাইলে ভিতরেই ব্যবস্থা, আর আমিষের ইচ্ছে হলে বাইরে কাউন্টার তো রয়েছেই! সিনেমার পর্দায় রামায়ণ (Ramayana), আর খাবারের মেনুতেও বিশেষ আয়োজন, দর্শকের আবেগকে সম্মান জানাতে সিনেমা হলের এই উদ্যোগ এখন নতুন আলোচনার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন