28 C
Kolkata
Saturday, November 14, 2026
spot_img

নরবলি বন্ধ, তবু মায়ের পুজোয় লাগে মানুষের রক্ত! ৫০০ বছর ধরে চলে আসা এই প্রথা শুনলে শিউরে উঠবেন!

কোচবিহার: রাজা নেই, রাজত্ব নেই। কিন্তু রাজ আমলের এক অদ্ভুত রীতি আজও বেঁচে রয়েছে কোচবিহারে। দেবী দুর্গার (Devi Durga) পুজো, অথচ সেখানে ফুল, ফল, মিষ্টির পাশাপাশি জড়িয়ে রয়েছে মানুষের রক্ত উৎসর্গের প্রথা! নিজের হাতের আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত দেবীর উদ্দেশে নিবেদন করেন এক ব্যক্তি। প্রায় ৫০০ বছরের পুরনো বড়দেবীর পুজোর এই বিশেষ রীতি জানলে অবাক হবেন আপনিও।

কোচবিহারের বড়দেবীর (Devi Durga) পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস, জনশ্রুতি ও রহস্য। জানা যায়, মহারাজা নরনারায়ণের আমলে এই পুজোর সূচনা হয়েছিল বলে কথিত রয়েছে। জনশ্রুতি, দেবীর স্বপ্নাদেশ পেয়েই রাজা এই পুজো শুরু করেন।

সবচেয়ে চমকে দেওয়ার বিষয়, এই পুজোয় একসময় নরবলির প্রচলন ছিল বলে দাবি করেন কোচবিহারের রাজপুরোহিত হরেন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ আমলেই নরবলি বন্ধ হয়ে যায়। তার পরিবর্তে শুরু হয় নররক্ত উৎসর্গের রীতি। আজও কোচবিহারের একটি পরিবার বংশপরম্পরায় এই প্রথা পালন করে আসছে।

কীভাবে হয় সেই বিশেষ পুজো?

মহাষ্টমীর গভীর রাতে আয়োজন করা হয় গুপ্তপুজোর। মন্দিরের একটি নির্দিষ্ট ঘরে চলে এই গোপন আচার। সেখানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি থাকে না। নির্দিষ্ট পরিবারের সদস্য নিজের হাতের আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত উৎসর্গ করেন দেবীর (Devi Durga) উদ্দেশে। এই পুজোর আর একটি বিশেষ আকর্ষণ মহিষ বলির প্রথা।

শুধু রক্ত উৎসর্গের রীতিই নয়, বড়দেবীর প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। প্রচলিত দুর্গাপ্রতিমার মতো এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বা গণেশ থাকেন না। পরিবর্তে দেবীর দুই পাশে থাকেন জয়া ও বিজয়া। দেবীর বাহনও বাঘ।

সময়ের সঙ্গে রাজতন্ত্রের অবসান হয়েছে। বদলেছে সমাজ, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু কোচবিহারের বড়দেবীর (Devi Durga) পুজোয় কয়েক শতাব্দী পুরনো এই বিশেষ রীতি এখনও আলোচনার কেন্দ্রে। প্রশ্ন একটাই, একবিংশ শতাব্দীতেও কীভাবে টিকে রয়েছে এমন এক প্রাচীন রক্ত উৎসর্গের পরম্পরা?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন