24 C
Kolkata
Saturday, November 14, 2026
spot_img

দমদমে ফ্ল্যাটের ভিতর বাবা-ছেলের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: (দমদমের Dumdum) শেঠবাগানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল বাবা ও ছেলের দেহ (Dead Body)। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে দুটি আলাদা ঘর থেকে বাবা ও ছেলের দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তপন কুমার চট্টোপাধ্যায় (৭২) এবং তাঁর ছেলে এম ডি হোসেন ওরফে সূর্য (২২)। তাঁরা দমদমের ওই আবাসনের তিনতলায় থাকতেন। তপনবাবু আগে একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। এরপর ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দুটি আলাদা ঘরে বাবা ও ছেলের নিথর দেহ দেখতে পান তদন্তকারীরা। পাশাপাশি, ফ্ল্যাটের ভিতরে গ্যাসের গন্ধও পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, তপনবাবুর কোনও সন্তান না থাকায় সূর্যকে দত্তক নিয়েছিলেন তিনি। এরপর নিজের ছেলের মতোই তাঁকে বড় করে তোলেন। তবে কীভাবে বাবা ও ছেলের মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয়। ফ্ল্যাটের ভিতরে গ্যাসের গন্ধ কেন ছিল, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন