26 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

শোভনদেবের মর্যাদা নিয়ে প্রশ্ন! “ছেলেখেলা করছেন?” ঋতব্রতর আইনজীবীকে ধমক হাইকোর্টের!

Aaj India Desk, কলকাতা: বিরোধী দলনেতা কে, তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবার নতুন মাত্রা পেল কলকাতা হাইকোর্টে। প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) মর্যাদা ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি কৃষ্ণা রাও। শুনানিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর যুক্তি শুনে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘আপনারা কি সেই মানুষটির সঙ্গে খেলছেন? আজ ওঁকে বিরোধী দলনেতা, কাল অন্য কেউ!’ আদালতের এই পর্যবেক্ষণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা সংক্রান্ত মামলার শুনানিতে উঠে আসে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চেয়ারে বসানোর প্রসঙ্গ। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ও (Sovandeb Chattopadhyay) উপস্থিত ছিলেন। দু’জনে মিলে স্পিকারকে তাঁর আসনে বসান। এই ঘটনাকে শোভনদেবের বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতির ইঙ্গিত বলে দাবি করা হয়েছিল।

তবে আদালতে সেই দাবি খারিজ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাঁর বক্তব্য, ওই সময় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে কোনও বিরোধী দলনেতা নিযুক্ত ছিলেন না। শোভনদেব ছিলেন প্রবীণতম বিধায়ক। সংসদীয় রীতি মেনেই তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাখা হয়েছিল। বিষয়টি নিছক সৌজন্যের, এর সঙ্গে বিরোধী দলনেতার স্বীকৃতির সম্পর্ক নেই।

আইনজীবীর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি বিচারপতি কৃষ্ণা রাও। মুখ্যমন্ত্রী যদি শোভনদেবকে (Sovandeb Chattopadhyay) বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি না দিয়ে থাকেন, তাহলে তাঁর সঙ্গে ছবি তোলার কারণ কী, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। এরপরই প্রবীণ বিধায়কের মর্যাদা নিয়ে ছেলেখেলা করা হচ্ছে কি না, তা জানতে চান তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল কংগ্রেস। দলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। এরপর বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগকে কেন্দ্র করে দলের অন্দরে বিভাজন তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনের ভিত্তিতে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব। বর্তমানে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি চলছে। আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন আদালতের অবস্থানের দিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন