23 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

‘বুদ্ধবাবু ভালো’! নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর মুখে বিমান বসুও! হঠাৎ কেন এমন বললেন মুখ্যমন্ত্রী?

নন্দীগ্রাম: নন্দীগ্রামের মঞ্চে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে এ কেমন সুর! একদিকে সিপিএমকে তুলোধনা, অন্যদিকে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে ‘ভালো’ সার্টিফিকেট! শুধু তাই নয়, স্মৃতিচারণে জায়গা পেলেন বিমান বসুও। নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল। তবে কি রাজনৈতিক আক্রমণের মাঝেও ব্যক্তি বুদ্ধবাবুকে আলাদা করে রাখতে চাইলেন মুখ্যমন্ত্রী?

নন্দীগ্রামের রক্তাক্ত অতীতের কথা বলতে গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেন, ১১ জনকে ধরে নিয়ে গিয়ে সিপিএমের পার্টি অফিসে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তাঁদের দেহ টুকরো করে প্লাস্টিকে ভরে মাঝসমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। সেই প্রসঙ্গেই অপারেশন সূর্যোদয়ের সময় বুদ্ধদেব ভট্টাচার্যের ‘দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েনস’ মন্তব্য এবং বিমান বসুর ‘নতুন সূর্য উঠল নন্দীগ্রামে’ উক্তি তুলে ধরেন।

কিন্তু তারপরেই আসে আসল চমক! শুভেন্দুর কথায়, ‘‘ব্যক্তি বুদ্ধবাবু ভালোই ছিলেন। আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। কিন্তু ওঁদের দলটা ভালো না।’’

অর্থাৎ, বুদ্ধদেবকে ব্যক্তিগতভাবে ভালো বললেও তাঁর দলকে একটুও রেয়াত করতে নারাজ শুভেন্দু (Suvrndu Adhikari)। একইসঙ্গে তৃণমূলকেও নিশানা করে তাঁর অভিযোগ, ১৫ বছর ক্ষমতায় থেকেও নন্দীগ্রামের জন্য কিছু করেনি রাজ্যের শাসকদল। নিহতদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি।

এরপরই হুঁশিয়ারি, ‘‘আগামী ১০০ বছর ওদের নাম-নিশান থাকবে না।’’ এদিন গোকুলনগরের শহিদ বেদির রং বদলে গেরুয়া করা হয়েছে। সেখানেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

তাহলে কি নন্দীগ্রামের মঞ্চ থেকে শুভেন্দুর বার্তা, সিপিএমের সঙ্গে রাজনৈতিক লড়াই থাক, কিন্তু বুদ্ধবাবুর সঙ্গে ব্যক্তিগত সৌজন্যের জায়গাটা আলাদা? নাকি বাম আমলের স্মৃতি উসকে দিয়ে তৃণমূলকে কোণঠাসা করারই নতুন কৌশল? প্রশ্নটা কিন্তু থেকেই গেল!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন