18 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

ভিসার নামে প্রতারণা : গ্রেপ্তার ‘হুমায়ুন কবীর’ ?

স্নেহা পাল, কলকাতা: ভিসা (Visa) দেওয়ার নাম করে প্রতারণা ও বন্দি করে টাকা আদায়ের অভিযোগে নিউটাউনের বালিগড়ি এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে টেকনোসিটি থানায় খবর আসে যে বালিগড়ি এলাকার একটি ফ্ল্যাটে দু’জন বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালায় পুলিশ।

অভিযানে ফ্ল্যাট থেকে দুই জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন দেশে ভিসা (Visa) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল।

অভিযুক্তরা হলেন নদিয়ার মাজদিয়া এলাকার অচিন্ত্য কুমার পাল এবং বাংলাদেশের নেত্রকনা জেলার হুমায়ুন কবীর। নামটি পরিচিত হলেও তিনি কোনও জনপ্রতিনিধি নন।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভারতকে ঘাঁটি করে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল। একজন বাংলাদেশি নাগরিক কীভাবে ভারতে বসে এই ধরনের অপরাধমূলক কাজ চালাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তদের আজ বারাসাত কোর্টে তোলা হয়। কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদে এই ভিসা (Visa) প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন