30.7 C
Kolkata
Tuesday, November 3, 2026
spot_img

ক্লাবের পর এবার খেলার মাঠেও তালা! বিধায়ক রত্না দেবনাথের কাজে থানায় অভিযোগ ক্ষুদ্ধ স্থানীয়দের!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : একদিকে ১২৭ বছরের ঐতিহ্য, অন্যদিকে রাজনৈতিক সংঘাত। পানিহাটি স্পোর্টিং ক্লাবে বিজয়া সম্মিলনীর আয়োজন ঘিরে এমনই উত্তপ্ত পরিস্থিতি যে, শেষ পর্যন্ত তালা ঝোলানো হলো ক্লাবের মূল দপ্তর ও খেলার মাঠে। বন্ধ হয়ে গেল ফুটবল, ক্রিকেটের অনুশীলনও। এই ঘটনায় এবার পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের (Ratna Debnath) বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করলেন ক্লাবের সদস্যদের একাংশ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। তাঁর দাবি, ক্লাবের কর্মীরাই স্বেচ্ছায় চাবি তুলে দিয়েছেন।

ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath) ক্লাবের মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন। অভিযোগ, বিধায়ক পৌঁছনোর আগেই ক্লাব চত্বর কার্যত জনশূন্য হয়ে পড়ে। বন্ধ ছিল ক্লাবের গেটও। ফলে মাঠে ঢুকে অনুষ্ঠান করার সুযোগ হয়নি বিধায়কের। শেষ পর্যন্ত ক্লাবের বাইরে দাঁড়িয়েই ছোটদের মিষ্টিমুখ করিয়ে ফিরে যেতে হয় তাঁকে।

ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, বিধায়ক রত্না দেবনাথের (Ratna Debnath) এই কর্মসূচি সম্পর্কে আগে থেকে তাঁদের কাছে কোনও লিখিত তথ্য ছিল না। ফলে আয়োজন নিয়ে ক্লাবের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় তৈরি হয়নি। তাঁদের আরও দাবি, পারিবারিক জরুরি প্রয়োজনে ক্লাবের মালি চাবি নিয়ে চলে যাওয়াতেই সাময়িক সমস্যা তৈরি হয়েছিল।

তবে বিষয়টি আর সাময়িক সমস্যার মধ্যে আটকে থাকেনি। বিজয়া সম্মিলনী ঘিরে তৈরি হওয়া বিবাদ ক্রমশ সংঘাতের চেহারা নেয়। ক্লাবের মূল দপ্তর ও সংলগ্ন মাঠে তালা ঝোলায় ব্যাহত হচ্ছে নিয়মিত ক্রীড়াচর্চা। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সদস্যদের একাংশের অভিযোগ, বিধায়ক রত্না দেবনাথের ভূমিকার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মর্মেই খড়দহ থানায় ই-মেল করে অভিযোগ জানানো হয়েছে।

অন্যদিকে, বিধায়ক শিবিরের পাল্টা বক্তব্য, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। ক্লাবের কর্মীরাই স্বেচ্ছায় চাবি তুলে দিয়েছেন। ফলে বিজয়া সম্মিলনীর আয়োজন ঘিরে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কিন্তু এই বিবাদের জেরে আপাতত থমকে ১২৭ বছরের ক্লাবের স্বাভাবিক কর্মকাণ্ড।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন