30 C
Kolkata
Saturday, October 31, 2026
spot_img

কালীপুজোর আগেই সুখবর! কবে প্রকাশিত হবে গ্রুপ C ও D পরীক্ষার ফল?

Aaj India Desk, কলকাতা: কালীপুজোর আগেই রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর জন্য আসতে পারে সুখবর। স্কুলের গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহের শেষের দিকে প্রকাশিত হতে পারে পরীক্ষার ফল। যদিও এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও নির্দিষ্ট দিন জানানো হয়নি।

চলতি বছরের মার্চ মাসে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। গ্রুপ সি পদে মোট শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি। অন্যদিকে, গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে ৫,৪৮৮টি শূন্যপদে। অর্থাৎ, সব মিলিয়ে মোট ৮,৪৭৭টি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, পরীক্ষার ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে ফল প্রকাশের পাশাপাশি পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়েও আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করে নিয়োগের পরবর্তী ধাপ শুরু করতে চাইছে কমিশন।

সূত্রের খবর, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর সফল পরীক্ষার্থীদের নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের স্কুলগুলিতে অশিক্ষক কর্মী নিয়োগের অপেক্ষায় রয়েছেন বহু চাকরিপ্রার্থী। তাই এই পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে কালীপুজোর আগেই ফল প্রকাশ হতে পারে। এখন শুধু স্কুল সার্ভিস কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন