26.8 C
Kolkata
Wednesday, October 28, 2026
spot_img

জন্মদিনে মান্নাতে দেখা দেবেন না ভক্তদের! হঠাৎ কেনো এমন সিদ্ধান্ত শাহরুখের?

Aaj India Desk, মুম্বই : প্রতি বছর ২ নভেম্বর এলেই মুম্বইয়ের মান্নাতের সামনে জমে ওঠে ভক্তদের ভিড়। দু’হাত ছড়িয়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) সেই চেনা পোজের সাক্ষী হওয়ার জন্য প্রতি বছর হাজার হাজার অনুরাগী পৌঁছে যান মুম্বইয়ে। কিন্তু এ বছর সেই পরিচিত ছবিতে ছেদ পড়তে চলেছে। শাহরুখ খানের ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে এত বছরের চেনা ছবিতে বাদ সেধে হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

কেনো দেখা করতে পারছেন না শাহরুখ? 

আগামী ২ নভেম্বর জন্মদিনে মুম্বইয়ে থাকছেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর একটি বিশেষ গানের শুটিংয়ের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেতার। ফলে প্রতি বছরের মতো মন্নতের বাইরে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ এ বার থাকছে না বলেই জানা যাচ্ছে। সম্প্রতি মুম্বইয়ের একটি স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবির একটি বড় গানের শুটিং করেছেন শাহরুখ। এ বার সেই ছবির কাজের পরবর্তী পর্বের জন্য বিদেশে পাড়ি দেওয়ার কথা তাঁর।

দেখা মেলেনি গত দু’বছরও

শাহরুখের (Shah Rukh Khan) জন্মদিন মানেই মান্নাতের সামনে অনুরাগীদের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা হাজির হন প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার আশায়। বাড়ির ব্যালকনিতে এসে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানানোর সেই মুহূর্তও জন্মদিনের অন্যতম আকর্ষণ। তবে গত দু’বছর ধরে সেই ব্যালকনিতে দেখা যায়নি অভিনেতাকে। বাড়িতে সংস্কারের কাজ চলায় তিনি সাময়িকভাবে অন্যত্র থাকছেন। সেই সময় ভক্তদের সঙ্গে দেখা করতে মুম্বইয়ের ‘বাল গন্ধর্ব রঙ্গ মন্দির’-এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। কিন্তু এ বছর লন্ডনে শুটিংয়ের পরিকল্পনা থাকায় তেমন কোনও অনুষ্ঠানের আয়োজন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

তবে জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা না হলেও শাহরুখের আগামী ছবি ‘কিং’ ঘিরে আগ্রহ বাড়ছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং অনিল কাপুর। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। জন্মদিনে সরাসরি দেখা না পাওয়ার আক্ষেপ মেটাতে ‘কিং’-এর প্রচারপর্বে অনুরাগীদের জন্য কোনও বিশেষ চমক রাখেন কি না বলিউডের বাদশা, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন