31.1 C
Kolkata
Saturday, October 24, 2026
spot_img

বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! ভয় পেয়ে বিগ-বি যা বললেন….

Aaj India Desk, মুম্বই : বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক, শরীরও ভালো যাচ্ছে না। তারই মধ্যে বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! ভক্তদের উদ্বেগের আবহে নিজের ব্লগে নিজের মনের কথা জানালেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মুম্বইয়ের বোমাতঙ্কের মাঝে দিলজিতের সাহসী পদক্ষেপ এড়িয়ে এবার অন্য পথে হাঁটার সিদ্ধান্ত বিগ-বির!

শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়রের কাছে একটি হুমকি ইমেল আসে। সেখানে বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ি ‘জলসা’ নয়, মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানকে নিশানা করে পাঠানো হয়েছে হুমকি ইমেল। জানা গিয়েছে, মুম্বইয়ের মেয়র ঋতু তাওয়াড়ের দফতর, নবি মুম্বইয়ের তিনটি ভাইবগ্যর (VIBGYOR) স্কুল, অমিতাভের জুহুর বাসভবন ‘জলসা’ এবং মহালক্ষ্মী রেসকোর্সে এই হুমকি ইমেল পাঠানো হয়। এই ঘটনার জেরে নবি মুম্বইয়ের আইরোলি শাখার পড়ুয়াদের নির্ধারিত সময়ের আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে মুম্বইয়ে চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। তবে হুমকির প্রেরকের পরিচয় এখনো অজানা। এই পরিস্থিতির মধ্যেই নিজের ব্লগে হঠাৎ পোস্ট করেন অমিতাভ বচ্চন।

অভিনেতা অমিতাভের (Amitabh Bachchan) বক্তব্য, “আমার আরও বিশ্রামের প্রয়োজন। কী ভাবে শরীরের সঙ্গে মানিয়ে নেওয়া যায়, সেটা ভাবছি। কতটা অদ্ভুত মানুষের শরীর, নানা রকমের ভাবনাচিন্তা আসছে।” তবে এই পোস্টে বাড়িতে বোমা হামলার হুমকি নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি। এর আগেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যোগাযোগে সাময়িক বিরতির কথা জানিয়েছিলেন অভিনেতা। এক্স-এ তিনি লিখেছিলেন, বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে কয়েক দিন বিরতি নিতে বলা হয়েছে। তাই আপাতত তিনি কিছু লিখতে পারছেন না বলে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন।

এই পোস্ট ভাইরাল হতেই উদ্বেগ বেড়েছে ভক্তদের মধ্যে। অনেকেরই ধারণা, বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির খবরের আবহে তাঁর এই বক্তব্য নতুন করে চিন্তা বাড়াচ্ছে। যদিও অভিনেতা নিজে তাঁর পোস্টে হুমকির প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেননি, তবু একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে বিগ বি-র সুস্থতা ও সুরক্ষা নিয়ে চিন্তিত ভক্তরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন