33.6 C
Kolkata
Wednesday, October 28, 2026
spot_img

জোড়া এনকাউন্টারের পক্ষে সওয়াল! মমতার ধাঁচে কবিতা লিখে কী বললেন অগ্নিমিত্রা?

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গে একই দিনে দুটি এনকাউন্টারের ঘটনা ঘিরে যখন পুলিশের ভূমিকা ও আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠছে, তখন কবিতা লিখে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অপরাধ দমনে কঠোর পদক্ষেপ এবং সাধারণ মানুষের নিরাপত্তার পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর এই কবিতা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বক্তব্য প্রকাশের মাধ্যম হিসেবে কবিতাকে বেছে নিয়ে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখার ধারার কথাই মনে করিয়ে দিলেন অগ্নিমিত্রা।

একই দিনে দুটি এনকাউন্টার

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি পুলিশের এনকাউন্টারে মারা যায়। একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ানে এক বিজেপি নেতা খুনের মামলায় অভিযুক্তেরও এনকাউন্টারে মৃত্যুর খবর সামনে আসে। দুটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

কবিতায় কী লিখলেন অগ্নিমিত্রা?

সামাজিক মাধ্যমে ‘এনকাউন্টার’ শিরোনামে নিজের লেখা কবিতা পোস্ট করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কবিতার শুরুতেই তাঁর বার্তা, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক।” পুলিশের ভূমিকার প্রসঙ্গে তিনি লিখেছেন, “যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।” কবিতার অন্য অংশে অগ্নিমিত্রা লিখেছেন, “অপরাধের বিরুদ্ধে কঠোরতা চাই।” তাঁর বক্তব্য, মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং অপরাধ দমনে দৃঢ় অবস্থান প্রয়োজন। কবিতার শেষাংশেও একই বার্তা উঠে এসেছে। তাঁর কথায়, “রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে।” অর্থাৎ বিচারব্যবস্থা ছেড়ে এই বেআইনি জোড়া এনকাউন্টারকেই সমর্থন করলেন রাজ্যের মন্ত্রী।

উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার কথা?

রাজনীতির পাশাপাশি কবিতা লেখার জন্যও দীর্ঘদিন ধরে পরিচিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক ঘটনা, সামাজিক সমস্যা, দুর্ঘটনা এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে তিনি একাধিক কবিতা লিখেছেন। ২০১৯ সালে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তিনি ‘লজ্জা’ শিরোনামে কবিতা লেখেন। ২০২৩ সালে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রেক্ষিতেও তাঁর কবিতা আলোচনায় এসেছিল। ২০২৬ সালে SIR প্রক্রিয়ার বিরোধিতা করেও তিনি কবিতা লেখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অগ্নিমিত্রা পালও রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিজের বক্তব্য তুলে ধরতে কবিতার আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাঁচে অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কবিতা নিয়ে আলোচনা চললেও অপরাধ দমনে বেআইনি পদক্ষেপ নিয়ে এই রাজনৈতিক বার্তা ঘিরে উঠছে প্রশ্ন। এনকাউন্টার শুধু অপরাধীর বিরুদ্ধে কঠোরতা দেখানো নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে আইনের শাসন, পুলিশের জবাবদিহি এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা। এনকাউন্টারকে এভাবে বৈধতা দেওয়া নিয়ে ক্রমশ বাড়ছে উত্তাপ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন