28.9 C
Kolkata
Wednesday, October 21, 2026
spot_img

দশমীর আনন্দে ‘ভিলেন’ বৃষ্টি ? কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

Aaj India Desk, কলকাতা : দশমীর আনন্দে ‘জল ঢেলে’ দেবে বৃষ্টি ? সিঁদুরখেলা থেকে প্রতিমা নিরঞ্জন, সব পরিকল্পনা নিয়েই এখন চিন্তায় উৎসবপ্রেমীরা! তবে আপাতত স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, বিজয়া দশমী ও একাদশীতে বাংলার আকাশ মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা। অর্থাৎ, হাতে ছাতা নিয়ে মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে হওয়ার আশঙ্কা আপাতত কম! (West Bengal Weather Forecast)

দশমীতে বৃষ্টির সম্ভাবনা কতটা?

দশমী ও একাদশীতে রাজ্যের আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিকেলের দিকে কোথাও কোথাও আংশিক মেঘ দেখা যেতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। ফলে প্রতিমা নিরঞ্জন ও সিঁদুরখেলার পরিকল্পনা থাকলে উৎসবের প্রস্তুতি চালিয়ে যেতে পারেন সাধারণ মানুষ।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

দশমী ও একাদশীতে কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনাও নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় দিনের বেলায় কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে। সকাল ও সন্ধ্যার আবহাওয়া তুলনামূলক মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। (West Bengal Weather Forecast)

দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে কী পরিস্থিতি?

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। (West Bengal Weather Forecast)

দুর্গাপুজোর পরেই আসছে কোজাগরী লক্ষ্মীপুজো। প্রকাশিত পূর্বাভাসে ওই সময়েও রাজ্যে বৃষ্টির আশঙ্কা কম থাকার কথা বলা হয়েছে। ফলে দশমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। এবার দেখা যাক, আবহাওয়া শেষ পর্যন্ত কথা রাখে কি না!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন