26 C
Kolkata
Thursday, October 8, 2026
spot_img

২০ সাংসদের পদ খারিজ নিয়ে ফের টানাপোড়েন! আবারও কত দিন সময় চাইল NCPI?

Aaj India Desk, কলকাতা: সাংসদ পদ খারিজ সংক্রান্ত পিটিশনের জবাব দিতে আরও দু’সপ্তাহ সময় চাইল এনসিপিআই (NCPI)। লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) লোকসভার সচিবালয়ের কাছে চিঠি দিয়ে ২২ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়ার আবেদন করেছেন।

তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ কেন বাতিল করা হবে না, সেই বিষয়ে তাঁদের বক্তব্য জানতে চেয়েছিল লোকসভা। এর আগে তাঁদের নিজেদের অবস্থান জানাতে ৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার দিনই ফের সময় বাড়ানোর আবেদন জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

লোকসভার জয়েন্ট সেক্রেটারি সন্তোষ কুমারের কাছে পাঠানো চিঠিতে সুদীপ জানিয়েছেন, গত ২৫ অগাস্ট যে পিটিশন পাঠানো হয়েছিল, তার জবাব দেওয়ার জন্য তিনি প্রথমে ১ সেপ্টেম্বর তিন সপ্তাহ সময় চেয়েছিলেন। সেই আবেদন মেনে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

এরপর ২১ সেপ্টেম্বর ফের চার সপ্তাহ সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে জবাব দেওয়ার শেষ সময় ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও জবাব পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এবার আরও দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছে। চিঠিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পিটিশনের জবাব তৈরির কাজ চলছে এবং তা প্রায় শেষ পর্যায়ে। আরও ১৪ দিন সময় পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ জবাব জমা দেওয়া সম্ভব হবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন