32.8 C
Kolkata
Wednesday, October 7, 2026
spot_img

ভোটার তালিকা থেকে নাম বাদ? ফের মিলবে সুযোগ! SIR-বিক্ষোভের মাঝে বড় ঘোষণা কমিশনের!

নয়াদিল্লি: ভোটার তালিকায় নাম নেই? মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট দেখিয়ে নাম বাদ পড়েছে? এবার ফের নাম তোলার সুযোগ। SIR নিয়ে দেশজোড়া বিতর্ক, প্রতিবাদ-বিক্ষোভের মাঝেই নতুন বিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission)।

কমিশনের নির্দেশ অনুযায়ী, বাদ পড়া যোগ্য ভোটাররা ফের ফর্ম-৬ জমা দিতে পারবেন। অনলাইনে অথবা বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO-র মাধ্যমে করা যাবে আবেদন। ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটাররাও একইভাবে নাম নথিভুক্ত করতে পারবেন।

শুধু আবেদন করলেই হবে না। কমিশনের (Election Commission) নির্দেশ, পুরনো ও নতুন ভোটার তালিকা মিলিয়ে যোগ্য অথচ বাদ পড়া ভোটারদের চিহ্নিত করতে হবে BLO-দের। এরপর তাঁদের নাম ফের তালিকাভুক্ত করার জন্য শুরু হবে বিশেষ অভিযান।

যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শেষ হয়েছে, সেখানে আগামী এক মাস প্রতি সপ্তাহে ২০ থেকে ২৫ জন বাদ পড়া ভোটারের বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের। অর্থাৎ, ভোটার তালিকায় নাম হারানো মানুষদের খুঁজে বের করে ফের তালিকায় যুক্ত করার উদ্যোগ।

এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেড়েছে SIR নিয়ে চলা তীব্র বিতর্কের আবহে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ পড়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর, প্রতিবাদ এবং আইনি লড়াই।

ফর্ম-৬ বদল এবং SIR-এর প্রক্রিয়া নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এমন পরিস্থিতিতে কমিশনের এই নতুন নির্দেশে স্বস্তি পেতে পারেন সেই সমস্ত মানুষ, যাঁরা তালিকা থেকে নাম হারানোর পর ফের ভোটাধিকার নিশ্চিত করার অপেক্ষায় ছিলেন।

আপনার নামও কি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে? তাহলে এবার কীভাবে ফের নাম তুলবেন, নজর রাখুন জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং BLO-র নির্দেশনায়। কারণ ভোটার তালিকায় একটি নাম শুধু একটি সংখ্যা নয়, সেটিই একজন মানুষের গণতান্ত্রিক পরিচয় ও ভোটাধিকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন