28.7 C
Kolkata
Friday, October 2, 2026
spot_img

‘বড় চোরও জেলে যাবে’-নন্দীগ্রামের ভোটের প্রচার থেকে নাম না করেই কাকে হুঁশিয়ারি শুভেন্দুর?

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের উপনির্বাচনের (Nandigram By-Election) প্রচার থেকে ফের বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কারও নাম সরাসরি না করে তাঁর দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত যে-ই হোক, আইনের হাত থেকে কেউ রেহাই পাবেন না। তাঁর কথায়, “বড় চোরও জেলে যাবে।”

নন্দীগ্রামের প্রচারসভায় শুভেন্দু বলেন, যাঁরা একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা এবার ইভিএমে আগের প্রতীক দেখতে পাবেন না। তাঁর দাবি, নন্দীগ্রামে জয়ী হওয়ার শংসাপত্র নেওয়ার দিনই তিনি বলেছিলেন, একসময় ওই দলের নাম-নিশান থাকবে না। বর্তমানে সেই পরিস্থিতিই তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

শুভেন্দুর অভিযোগ, দীর্ঘদিন ধরে মানুষের উপর অত্যাচার ও নানা ধরনের অনিয়ম হয়েছে। তাঁর বক্তব্য, কয়েকজন ইতিমধ্যেই জেলে রয়েছেন, এবার “বড় চোর”-এরও জেলে যাওয়ার পালা। তবে এই বিষয়ে তিনি কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম করেননি।

নন্দীগ্রামের উন্নয়ন নিয়েও এদিন নিজের সরকারের কাজের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত পাঁচ মাসে বেশ কিছু কাজ হয়েছে। আগামী ৫৫ মাসকে সামনে রেখে তাঁর দাবি, এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, এক বছরের মধ্যেই অধিকাংশ উন্নয়নমূলক কাজ শেষ করার চেষ্টা করা হবে।

নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করে শুভেন্দু আরও বলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও এলাকার সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই থাকবে। তাঁর দাবি, ভবিষ্যতে নন্দীগ্রামের উন্নয়নে আরও বেশি সাহায্য করা হবে। পাশাপাশি, হাসিরানি রথ যোগ্য বিধায়ক হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিনের সভা থেকে বিরোধী দলগুলিকেও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, তৃণমূলের সাংগঠনিক শক্তি আগের জায়গায় নেই। একইসঙ্গে কংগ্রেস ও বামেদেরও নন্দীগ্রামে রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভোটের ফল নিয়েও আত্মবিশ্বাসী বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোটের পর গণনার দিন বুথ ধরে ফলাফল দেখা হবে। তাঁর দাবি, সেদিন বিরোধীদের অবস্থান স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন