21 C
Kolkata
Saturday, February 14, 2026
spot_img

যুবসাথীতে আবেদন করতে চাইছেন? হাতে রাখুন এই জরুরি নথিগুলি!

পৌলমী ব্যানার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প-যুব সাথী প্রকল্প (Yuva Sathi Scheme)। আবেদন করতে গিয়ে যাতে সমস্যায় না পড়তে হয়, তার জন্য আগে থেকেই কয়েকটি জরুরি নথি প্রস্তুত রাখা দরকার। কী কী কাগজ লাগবে, জেনে নিন সহজ ভাষায়।
রাজ্য সরকারের এই প্রকল্পে মূলত নিবন্ধিত বেকার যুবক-যুবতীদের আর্থিক অনুদান দেওয়া হয়। আবেদন করার জন্য অনলাইনে ফর্ম পূরণ করতে হয় এবং নির্দিষ্ট কিছু ডকুমেন্ট আপলোড করতে হয়।

কী কী নথি লাগবে?
১. আধার কার্ড
২. ভোটার কার্ড বা অন্য বৈধ পরিচয়পত্র (যদি প্রয়োজন হয়)।
৩. বাসস্থানের প্রমাণপত্র – রেশন কার্ড/ডোমিসাইল সার্টিফিকেট।
৪. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র – মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বা সমমানের মার্কশিট ও সার্টিফিকেট।
৫. এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নম্বর – আবেদনকারীকে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে।
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ – নিজের নামে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট (পাসবইয়ের প্রথম পাতার কপি)।
৭. পাসপোর্ট সাইজ ছবি – সাম্প্রতিক তোলা।

কারা আবেদন করতে পারবেন?

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
  • এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে।
  • সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক ও নথির সঙ্গে মিল থাকতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

আবেদন করার আগে সরকারি ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়াই ভালো। সব নথি স্ক্যান করে পরিষ্কারভাবে আপলোড করতে হবে!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন