34.8 C
Kolkata
Tuesday, September 29, 2026
spot_img

BJP-তে যোগ দিচ্ছেন শ্রীলেখা? ‘চিরশত্রু’ তকমা ভুলে হাসি! কুণালের পর অগ্নিমিত্রার সঙ্গে—শুরু চর্চা!

কলকাতা: কুণাল ঘোষের মুখে কেক তুলে দেওয়ার ছবি নিয়ে কয়েকদিন আগেই কম চর্চা হয়নি। এবার অগ্নিমিত্রা পালের সঙ্গে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) হাসিমুখের ছবি সামনে আসতেই ফের শুরু জল্পনা।

রাজনৈতিক মতাদর্শে দুজনের অবস্থান একেবারেই আলাদা। অথচ এদিন একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে দেখা গেল শ্রীলেখা (Sreelekha Mitra) ও অগ্নিমিত্রাকে। শুধু তাই নয়, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তবে বৈঠকের বিষয় রাজনীতি নয়, পথকুকুর।

সোমবার সারমেয়দের নিয়ে পশুপ্রেমীদের সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেন শ্রীলেখা। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানান, পশ্চিমবঙ্গের পশুপ্রেমীদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে সুখবর। ছবি প্রকাশ্যে আসতেই অবশ্য প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি শ্রীলেখার (Sreelekha Mitra) রাজনৈতিক অবস্থানে কোনও বদল আসছে?

সেই জল্পনায় নিজেই জল ঢাললেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, কোথায় দাঁড়াবেন সেটা তাঁর নিজের বিবেক ঠিক করে। কোনও দল, গোষ্ঠী বা কারও অনুমোদন নয়। অর্থাৎ অগ্নিমিত্রার সঙ্গে একই মঞ্চে থাকা মানেই রাজনৈতিক অবস্থান বদল নয়, সেটাই যেন বুঝিয়ে দিলেন শ্রীলেখা (Sreelekha Mitra) ।

কুণাল ঘোষের সঙ্গে কেক পর্বের পর এবার অগ্নিমিত্রা পাল। পরপর এমন দুই ছবি ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ছে। রাজনীতি আলাদা জায়গায়, কিন্তু পথের প্রাণীদের জন্য কি একসঙ্গে কাজ করতে পারেন দুই ভিন্ন মতাদর্শের মানুষ? শ্রীলেখার (Sreelekha Mitra) পোস্ট অন্তত সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন