28 C
Kolkata
Sunday, September 27, 2026
spot_img

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সমর্থন! ফের সিজেপির সাথে আন্দোলনে নামবেন সোনম?

Aaj India Desk, নয়া দিল্লি : সত্যি হতে চলেছে যন্তর মন্তর ভার্সন ২ এর জল্পনা! এমনটাই জানালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ২ অক্টোবর থেকে মুম্বইয়ে দেশব্যাপী আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে CJP। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে এই কর্মসূচি বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিল দলটি। রবিবার প্রকাশ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রস্তাবিত সেই আন্দোলনকেই সমর্থন জানিয়েছেন সোনম।

রবিবার সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) বলেন, দেশে সবচেয়ে বেশি প্রয়োজন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন প্রক্রিয়া। সেই কারণে জ্ঞানেশ কুমারকে ঘিরে CJP-র আন্দোলনের সিদ্ধান্তকে তিনি সমর্থন করছেন। তবে প্রতিটি কর্মসূচিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছেন সোনম। তাঁর বক্তব্য, যন্তর মন্তরে CJP-র আন্দোলন যখন শুরু হয়েছিল, তখনও তিনি তাদের সমর্থন করেছিলেন। এখন আন্দোলনকারীদের কণ্ঠ আরও জোরালো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

জ্ঞানেশ কুমারকে ঘিরে আন্দোলনে সমর্থনের পাশাপাশি লাদাখের দাবিদাওয়া নিয়েও কেন্দ্রকে সময়সীমা দিয়েছেন সোনম ওয়াংচুক(Sonam Wangchuk) । তাঁর বক্তব্য, ২ অক্টোবরের মধ্যে সরকার কোনও সিদ্ধান্ত না নিলে শান্তিপূর্ণ প্রতিবাদের পথে যাবেন তাঁরা। গত বছরের ২৪ সেপ্টেম্বর লেহতে পুলিশের অভিযানে চারজনের মৃত্যুর ঘটনাতেও তিনি প্রশ্ন তুলেছেন। ওই ঘটনার পর আটক ব্যক্তিদের পরিস্থিতি এবং তদন্ত-সংক্রান্ত বিষয়েও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল গত প্রায় ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছেন অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। এর পরেই নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়। সেই প্রেক্ষিতেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে CJP ৪৮ ঘণ্টার সময়সীমা দেয়। সেই সময়সীমার মধ্যে পদত্যাগ না হলে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বই থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছিলেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফলে ২ অক্টোবরকে ঘিরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে CJP-র আন্দোলন এবং লাদাখের দাবিতে সোনম ওয়াংচুকের কর্মসূচি দুই ইস্যুতেই নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন