25 C
Kolkata
Friday, February 13, 2026
spot_img

আগাম ‘রমজান মোবারক’ জানিয়ে তারেককে অভিনন্দন মমতার

কলকাতা: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে বসতে চলেছেন খালেদা জিয়া-পুত্র তারেক রহমান (Tarique Rahman)। দীর্ঘ ৩৫ বছর পর ফের একবার গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন এক পুরুষ। বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের গণনায় শুক্রবার দুপুর ২:৪৫ পর্যন্ত বিএনপির (BNP) ঝুলিতে এসে গিয়েছে ২১৩ টি আসন। অন্যদিকে জামাত-জোট পেয়েছে ৭৬ টি আসন।

বাংলাদেশী দৈনিকের প্রতিবেদন অনুযায়ী এই সময় পর্যন্ত ২৯৭ টি আসনের ফল ঘোষণা সম্পন্ন হয়েছে। মোটের ওপর ভোটের অঙ্ক দেখে পরিষ্কার, বিএনপি-কে জয়ী ঘোষান এখন শুধু সময়ের অপেক্ষা। এই আবহেই তারেক রহমানকে (Tarique Rahman) শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

X Link: https://x.com/MamataOfficial/status/2022204272411336886

সমাজমাধ্যমে আগাম রমজানের শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন”। “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন”, বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি আগামীতে বাংলাদেশের সঙ্গে “আমাদের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি”, লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

এদিন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্সে তিনি লেখেন, “বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে (Tarique Rahman) আন্তরিক অভিনন্দন জানাই”।

X link: https://x.com/narendramodi/status/2022162883707314563

“এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে”, লেখেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন