32 C
Kolkata
Monday, September 21, 2026
spot_img

ভোটের দিন কি জেলেই? নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে নিয়ে বড় নির্দেশ আদালতের

Aaj India Desk, কলকাতা: উপনির্বাচনের (By-Election) আগেই বড় ধাক্কা নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan)। ভোটের আগের দিন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। নন্দীগ্রামের পুরনো মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, খেজুরি থানায় দায়ের হওয়া অস্ত্র মামলাতেও মিলন প্রধানকে আদালতে পেশ করার নির্দেশ রয়েছে। এই মামলায় আগামী ২৩ সেপ্টেম্বর তাঁকে হলদিয়া আদালতে সশরীরে হাজির করাতে হবে। অর্থাৎ, ভার্চুয়ালি নয়, কংগ্রেস প্রার্থীকে আদালতে নিয়ে গিয়ে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময় মিলন প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় তিনটি মামলা এবং খেজুরি থানায় একটি মামলা দায়ের হয়েছিল। নন্দীগ্রামের তিনটি মামলায় দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরের বাইরে ছিলেন বলেও দাবি পুলিশের। প্রায় ১৯ বছর ধরে তিনি পলাতক ছিলেন বলে পুলিশের বক্তব্য। কমিশনের নির্দেশের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের।

নন্দীগ্রামের তিনটি মামলায় ইতিমধ্যেই ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ২০০৭ সালের আরও একটি পুরনো মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়েছে। পুলিশের নথি ও চার্জশিটেও তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছিল বলে দাবি। ফলে উপনির্বাচনের ঠিক আগে আদালতের এই নির্দেশে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন