20 C
Kolkata
Friday, February 13, 2026
spot_img

নির্মলাকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা তোপ বিজেপির

স্নেহা পাল, কলকাতা : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সেই মন্তব্যের জবাবে এবার ব্যক্তিগত আক্রমণে নামলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আইনশৃঙ্খলা ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত

বুধবার সংসদে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। দুর্গাপুরে মেডিক্যাল কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগ এবং নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে তামান্না খাতুনের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেন, “বঙ্গে বোমা চলে, কিন্তু আইন চলে না।”

পাল্টা ব্যক্তিগত আক্রমণ

এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসা করেন। এই হিংসা আজকের নয়, গত সাত-আট বছর ধরে চলছে।” একই সঙ্গে তিনি অর্থমন্ত্রী হিসেবে নির্মলার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “রাজ্যসভা থেকে তাঁকে জিতিয়ে আনা হয়। অর্থনীতি সামলানোর মতো অভিজ্ঞতা বা দক্ষতা তাঁর নেই।”

বিজেপির পালটা কটাক্ষ

অন্যদিকে তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করার আগে তাঁর নিজের আচরণ নিয়ে প্রশ্ন তোলা উচিত। সংসদে বোতল হাতে তাঁর আচরণ সবাই দেখেছে।” তিনি আরও বলেন, লোকসভায় নিজের পূর্বের পদ ফিরে পাওয়ার জন্য তৃণমুল কংগ্রেসের নেত্রীর নজর কাড়তেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন