23 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

হাওড়ার পর মহিষাদল: পড়ুয়া নিয়ে পুকুরে পুলকার !

স্নেহা পাল, পূর্ব মেদিনীপুর : সোমবারই হাওড়ার উলুবেড়িয়ার বাহিরা এলাকায় ভয়াবহ পুলকার (Pullcar) দুর্ঘটনায় মৃত্যু হয় তিন খুদে পড়ুয়ার। সেই রেশ কাটতে না কাটতেই একই দুর্ঘটনার ছায়া দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।

বৃহষ্পতিবার মহিষাদলের একটি বেসরকারি প্রাথমিক স্কুলের পুলকার (Pullcar) স্কুল ছুটি শেষে পড়ুয়াদের বাড়ি ফেরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলির রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পুলকারে মোট ১৫ জন পড়ুয়া ছিল। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে পড়ুয়াদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার কয়েকদিন আগেই হাওড়ার উলুবেড়িয়ায় মাদার মেরি স্কুলের পড়ুয়াদের নিয়ে বাড়ি ফেরার সময় একটি পুলকার (Pullcar) একইভাবে পুকুরে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৭ বছরের ইশিকা মণ্ডল, ৯ বছরের আরিন দে এবং ১১ বছরের সৌমিক দাসকে বাঁচানো যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরে একের পর এক স্কুল ও যাত্রীবাহী গাড়ির দুর্ঘটনা রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে। কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর থেকে দিঘাগামী একটি বেসরকারি গাড়ি জাতীয় সড়ক ১৬ এ উল্টে গিয়ে পাঁচজন আহত হন। বারবার সচেতনতা প্রচার সত্ত্বেও এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। এক্ষেত্রে দুর্ঘটনা রুখতে কার্যকর নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন