34 C
Kolkata
Tuesday, September 15, 2026
spot_img

গ্রেফতারি নয় আগামী ৬ মাস! কীর্তি আজাদকে বড় স্বস্তি দিল হাইকোর্ট, তবে রয়েছে শর্ত

Aaj India Desk, কলকাতা: অবশেষে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (TMC MP Kirti Azad)। তোলাবাজি ও হুমকির (Extortion and Threat ) অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের এই সাংসদ। আগাম জামিন চেয়ে করা সেই আবেদনের শুনানিতে মঙ্গলবার তাঁকে রক্ষাকবচ দিল আদালত।

বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ জানিয়েছে, তদন্ত চলাকালীন আপাতত কীর্তি আজাদের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তাঁকে গ্রেফতারও করা যাবে না। তবে তদন্তে কোনওরকম অসহযোগিতা করা যাবে না। প্রয়োজন অনুযায়ী সিআইডিকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে।

এই মুহূর্তে মামলাটির তদন্ত করছে সিআইডি (CID)। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য কীর্তি আজাদকে নোটিস পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর সিআইডি ভবনে হাজির হয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। পরবর্তীতে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে অন্তত সাত দিন আগে নোটিস দিয়ে তলব করতে হবে সিআইডিকে।

এই মামলার সূত্রপাত গত বছরের ২১ মে। এক ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে দুর্গাপুরে কীর্তি আজাদের বাংলোয় ডেকে পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পর সাংসদের এক ঘনিষ্ঠ সহযোগী তাঁর কাছে ১৫ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা দিতে রাজি না হলে তাঁর রান্নার গ্যাসের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি ওই ব্যবসায়ীর।

অভিযোগকারীর আরও দাবি, ঘটনার একটি অডিও রেকর্ড তাঁর কাছে রয়েছে। এরপরই দুর্গাপুর থানায় কীর্তি আজাদ এবং তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর হয়। তবে শুরু থেকেই এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছেন কীর্তি আজাদ। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। এমনকি যে দিন ঘটনার কথা বলা হচ্ছে, সেদিন তিনি দুর্গাপুরেই ছিলেন না বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। নিজের দাবির সমর্থনে আদালতে বিমানের টিকিট-সহ বেশ কিছু নথিও জমা দিয়েছেন তিনি।

কীর্তির আইনজীবী আদালতে আরও জানান, কথিত ঘটনার প্রায় ১৫ মাস পর এফআইআর করা হয়েছে। এত দেরিতে অভিযোগ দায়ের করার কারণও স্পষ্ট নয়। পাশাপাশি ১৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠলেও, সেই টাকা বাস্তবে লেনদেন হয়েছে—এমন কোনও প্রমাণ এখনও তদন্তকারী সংস্থা বা অভিযোগকারী দেখাতে পারেননি। তাই কীর্তি আজাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলেই আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন