33 C
Kolkata
Monday, September 14, 2026
spot_img

প্রার্থী ঘোষণা হয়তো আজই! কিন্তু প্রতীকই যখন প্রশ্নের মুখে, তখন ঋত-শিবিরের প্ল্যান B কি?

কলকাতা: জোড়াফুল কার? এক প্রতীকের দুই দাবিদার! এরই মাঝে উপনির্বাচনের (Nandigram-Rejinagar Bypoll 2026) ঢাকে কাঠি! ১৬ সেপ্টেম্বর মনোনয়নের শেষ দিন। ইতিমধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। এবার আজই পাল্টা প্রার্থী ঘোষণা করতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) শিবিরের তৃণমূল কংগ্রেস।

বিধায়ক সন্দীপন সাহা জানিয়েছেন, সোমবার তাঁদের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই নন্দীগ্রাম ও রেজিনগরের (Nandigram-Rejinagar Bypoll 2026) প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তাঁর দাবি, নির্দল হিসেবে নয়, তৃণমূল কংগ্রেস হিসেবেই তাঁরা লড়বেন এবং জোড়াফুল প্রতীকেই লড়বেন।

কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা। কারণ দুই শিবিরই নিজেদের তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করছে এবং দু’পক্ষই জোড়াফুল প্রতীকে লড়ার কথা বলছে।

এদিকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে দুই পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। ১৭ সেপ্টেম্বর শুনানি হতে পারে। ফলে ৬ অক্টোবর উপনির্বাচনের (Nandigram-Rejinagar Bypoll 2026) আগেই কমিশন জোড়াফুল প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।

আর যদি সময়ের মধ্যে ফয়সালা না হয়? তাহলে কি দুই শিবিরকেই জোড়াফুল ছেড়ে বিকল্প পথ বেছে নিতে হবে?সন্দীপনের কথায় অবশ্য সেই সম্ভাবনা তাঁরা এখনই মানছেন না। বরং আজকের বৈঠকেই নাকি চূড়ান্ত হবে তাঁদের ‘প্ল্যান B’।

তাহলে কি জোড়াফুল নিয়েই হবে শেষ লড়াই? নাকি ভোটের আগেই আসবে নতুন প্রতীকের চমক? নন্দীগ্রাম-রেজিনগরের ভোটযুদ্ধের আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন, জোড়াফুল শেষ পর্যন্ত কার?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন