27 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক খুন! ক্ষোভ উগড়ে দিলেন মমতা!

কলকাতা: গেরুয়া রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant worker) হত্যা। ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “সুখেন মাহাতোর বর্বর হত্যাকাণ্ডে আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত!” বাংলা ভাষায় কথা বলার জন্যই যুবককে হত্যা করা হয়েছে বলে দাবী তৃণমূলের।

X Link: https://x.com/MamataOfficial/status/2021798200756383850

বস্তুত, বুধবার সকালে মহারাষ্ট্রের পুনের করেগাঁও ভিমা এলাকায় পুরুলিয়ার বরাবাজার থানার পরিযায়ী শ্রমিক (Migrant worker) সুখেন মাহাতোর মৃতদেহ উদ্ধার হয়। ২০২১ সালে পুনের করেগাঁও ভিমায় সনৎবাড়ি এলাকায় একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজে গিয়েছিলেন পুরুলিয়ার বান্দোয়ানের বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডির বাসিন্দা সুখেন মাহাতো। বুধবার ওই কারখানার পাশেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর সামনে আসতেই সরব হয় পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস।

কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

বৃহস্পতিবার এক্সে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “এক যুবককে তাঁর ভাষা, পরিচয়, শিকড়ের জন্য টার্গেট করা হল! এটি নিছক একটি খুন নয়, বরং ঘৃণাজনিত অপরাধ।” পাশাপাশি, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আরও লেখেন, “এই শোকের সময় বাংলা আপনাদের পাশে আছে। ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও প্রচেষ্টার ত্রুটি রাখা হবে না।”

ভিনরাজ্যে পরিযায়ী মৃত্যু

প্রসঙ্গত, এর আগে একাধিকবার দেশের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের (Migrant worker) মারধোর, নির্যাতন, হত্যা এমনকি বাংলাদেশী সন্দেহে পুশব্যাকের ঘটনায় তোলপাড় হয়েছে। জানুয়ারি মাসেই মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক রিন্টু দাসের। পাশাপাশি, ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিক (Migrant worker) আলাউদ্দিন শেখের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। তার আগে ডিসেম্বর মাসে ওড়িশার সম্বল্পুরে খুন হন মুর্শিদাবাদেরই সুতি থানার জুয়েল শেখ নামে এক পরিযায়ী শ্রমিক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন