32 C
Kolkata
Friday, September 4, 2026
spot_img

ভোটের ময়দান পেরিয়ে এবার সংস্কৃতির ‘মহাগুরু’! মিঠুনকে কী দায়িত্ব দিলেন শুভেন্দু?

Aaj India Desk, কলকাতা: রাজনীতির ময়দানে সক্রিয় থাকার পর এবার সংস্কৃতির ক্ষেত্রেও কি নতুন ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)? শুক্রবার নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই এক বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, খুব শীঘ্রই মিঠুন চক্রবর্তীকে দেওয়া হতে পারে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দায়িত্ব। যদিও এর কবে আনুষ্ঠানিক ঘোষণা হবে, তা এখনও স্পষ্ট করেননি তিনি।

ভোটের আগে টানা প্রচার

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। প্রচারের মাঝেই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে তারপরও রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াননি। বর্তমানে তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের সঙ্গে মিঠুনের দীর্ঘ সম্পর্কও রয়েছে। অভিনেতা হিসেবে তাঁর দীর্ঘ কর্মজীবনে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

এবার সংস্কৃতির মঞ্চে নতুন ভূমিকা?

শুক্রবার উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জানান, মিঠুন চক্রবর্তীকে ভবিষ্যতে ‘Cultural Advisor’ বা সাংস্কৃতিক উপদেষ্টা করার পরিকল্পনা রয়েছে।
তবে এই দায়িত্ব কবে থেকে কার্যকর হবে কিংবা আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসকে ঘিরেই এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের নামে এই কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা সামনে আসায় অনুষ্ঠানে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বাংলা সিনেমার সঙ্গে মিঠুনের দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথায় রেখে সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ হিসেবেই এই সিদ্ধান্তকে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বর্তমানে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবন তাঁকে বাংলার সাংস্কৃতিক জগতেরও পরিচিত মুখ করে রেখেছে। ফলে সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব পেলে তাঁর রাজনৈতিক ও চলচ্চিত্র দুই ক্ষেত্রের অভিজ্ঞতাই কীভাবে কাজে লাগানো হয়, সেদিকেই নজর থাকবে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন