32 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ওষুধের মেয়াদে নতুন ক্যালেন্ডার ! রোগীর নিরাপত্তা ঘিরে নতুন প্রশ্ন

স্নেহা পাল, দক্ষিণ ২৪ পরগনা: ওষুধ আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। অসুস্থতা বা বিপদের সময়ে জীবন রক্ষার অন্যতম হাতিয়ার। সেই ওষুধের গুণমানের উপর বিশ্বাস করেন মানুষ। কিন্তু সেই বিশ্বাসেই ফাটল ধরাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের একটি স্থানীয় ওষুধের দোকানকে ঘিরে ওঠা সাম্প্রতিক অভিযোগ।

জয়নগরের একটি গ্রামে স্থানীয় ওষুধের দোকানে এক্সপায়ারি হয়ে যাওয়া ট্যাবলেটের প্যাকেটের উপর নতুন স্টিকার বসিয়ে মেয়াদ বাড়িয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্র অনুযায়ী, সংশ্লিষ্ট দোকানে একটি ট্যাবলেটের প্যাকেটে আগে যেখানে ‘May 2026’ এক্সপায়ারি ডেট লেখা ছিল, সেখানে নতুন স্টিকার লাগিয়ে তা ‘November 2026’ করে দেওয়া হয়। (date expiration)

বিষয়টি নজরে আসার পরই আতঙ্ক ছড়ায় গ্রামে। অনেকেই আশঙ্কা করেন, অজান্তেই হয়ত তাঁরা বা তাঁদের পরিবারের কেউ এমন ওষুধ সেবন করে ফেলেছেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয় ওষুধের দোকানের মালিকের সাথে বচসাও হয় স্থানীয়দের।

স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী, এক্সপায়ারি ডেট (date expiration) পরিবর্তন করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এছাড়া চিকিৎসকরাও বলেন যে এক্সপায়ারি ডেট (date expiration) পেরিয়ে যাওয়া ওষুধ গ্রহণ করলে কার্যকারিতা নষ্ট হওয়ার পাশাপাশি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি থাকে।

এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ওষুধের দোকানগুলিতে নিয়মিত নজরদারির দাবি উঠছে জয়নগরে। জনস্বাস্থ্যের স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার অনুরোধ জানান স্থানীয়রা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন