31 C
Kolkata
Wednesday, September 2, 2026
spot_img

খনিজ মানচিত্রে নতুন সম্ভাবনা! অশোকনগরের পর এবার নজরে ঝাড়গ্রাম

Aaj India Desk, ঝাড়্গ্রাম: অশোকনগরে তেলের সম্ভাব্য মজুতের সন্ধানের পর এবার ঝাড়গ্রামকে (Jhargram) ঘিরে তৈরি হয়েছে নতুন আশা। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের মানচিত্রে এবার গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে জঙ্গলমহল। ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় ম্যাঙ্গানিজের (Manganese) সম্ভাব্য মজুত খুঁজে দেখতে শুরু হচ্ছে বিশেষ অনুসন্ধান।

সিমুলপাল, বেগুনডিহা-সহ আশপাশের বেশ কয়েকটি এলাকাকে এই সমীক্ষার আওতায় আনা হয়েছে। মাটির নীচে আদৌ কতটা ম্যাঙ্গানিজ রয়েছে, তার বিস্তৃতি কতটা এবং ভবিষ্যতে সেই খনিজ বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না—এই বিষয়গুলিই খতিয়ে দেখা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর ঝাড়গ্রামের সংশ্লিষ্ট এলাকায় যৌথভাবে অনুসন্ধান চালাবে ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষা এবং পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্য নিগম (WBMDTCL)। এই সময় মাটি ও বিভিন্ন ধরনের শিলার নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি এলাকার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ম্যাঙ্গানিজের সম্ভাব্য বিস্তার সম্পর্কেও তথ্য সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা।

প্রাথমিক সমীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত ঝাড়গ্রামে ঠিক কত পরিমাণ ম্যাঙ্গানিজ রয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। একইভাবে এই খনিজ ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগী হবে কি না, সেটিও এখনই বলা যাচ্ছে না। পরবর্তী পর্যায়ের বিস্তারিত ভূতাত্ত্বিক পরীক্ষা ও নমুনা বিশ্লেষণের পরেই বিষয়টি স্পষ্ট হবে।

তবে অনুসন্ধানে আশাব্যঞ্জক ফল মিললে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ম্যাঙ্গানিজ উত্তোলন ও খনিজভিত্তিক শিল্প গড়ে উঠলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো এবং সংশ্লিষ্ট শিল্পেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন