28 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

সদস্যপদ খারিজের মুখে আরও সময়ের আর্জি! স্পিকারের নোটিসে চাপে ২০ সাংসদ ?

Aaj India Desk, নয়াদিল্লি: সময়সীমা প্রায় শেষের পথে। কিন্তু তার মধ্যেই সরাসরি শোকজের জবাব দেওয়ার পথে হাঁটতে চাইছেন না তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর থেকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হলেও, আপাতত আরও সময় চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ফলে দলবদল বিরোধী আইনে চলা এই প্রক্রিয়া নতুন মোড় নিতে চলেছে। (TMC MPs Defection)

দলবদল বিরোধী আইনে লোকসভার সদস্যপদ খারিজের নোটিস পাওয়া ২০ সাংসদ এবার জবাব দেওয়ার জন্য আরও সময় চাইতে চলেছেন। NCPI সূত্রে খবর, বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন দলের দুই গুরুত্বপূর্ণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। দলবদল বিরোধী আইন এবং লোকসভার সংশ্লিষ্ট নিয়ম খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।(TMC MPs Defection)

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত গত ১৯ জুন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে আবেদন করে দলবদল করা ২০ সাংসদের সদস্যপদ খারিজের দাবি জানান। পরে স্পিকারের তরফে দ্রুত সিদ্ধান্ত না আসায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।গত ২৫ আগস্ট প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটিতে ২০ সাংসদকে নোটিস দেয়। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহন। একইসঙ্গে স্পিকারকে বিষয়টি দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।এরপরই সংশ্লিষ্ট সাংসদদের নোটিস পাঠায় স্পিকারের দফতর। দলীয় সূত্রে দাবি, নোটিস পাওয়ার পর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেন NCPI-র কয়েকজন সাংসদ। বিজেপির তরফে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি আইনি সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। দল বদল করা এই সাংসদদের সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করা হয় কি না সেটাই এবার দেখার। সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।(TMC MPs Defection)

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন