28 C
Kolkata
Monday, August 31, 2026
spot_img

পাথর-সিন্ডিকেটের তদন্তে নয়া মোড়! টুলুর আত্মীয়ের গাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ, গ্রেফতার ৩!

Aaj India Desk, বীরভূম : বীরভূমের কথিত ‘স্টোন কিং’ টুলু মণ্ডল (Tulu Mondal) এখনও অধরা। এর মধ্যেই তাঁর ঘনিষ্ঠ ও আত্মীয়দের ঘিরে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত। এর মধ্যেই সোমবার বোলপুর-ইলামবাজার রোডের মহিদাপুরের কাছে একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে বিপুল নগদ টাকা এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশের মুদ্রা উদ্ধার হয়। গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে শান্ত শেখ নামে এক ব্যক্তি টুলুর শ্যালকের আত্মীয় বলে জানা গিয়েছে।

মহিদাপুরে গাড়ি থামিয়ে তল্লাশি

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মহিদাপুরের কাছে ওই গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে চালক-সহ তিনজন ছিলেন। তল্লাশির সময় নগদ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়। উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকা টুলুর এক আত্মীয়ের। সেই সূত্রেই ফের একবার তদন্তের কেন্দ্রে উঠে এসেছে পলাতক টুলু মণ্ডলের (Tulu Mondal) নাম।

টুলুর শ্বশুরবাড়িতেও তল্লাশি

মহিদাপুরের অভিযানের পাশাপাশি বীরভূমের পারুইয়ে টুলুর (Tulu Mondal) শ্বশুরবাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। টুলুর আত্মীয় এবং ঘনিষ্ঠদের মাধ্যমে তাঁর আর্থিক লেনদেন বা সম্পত্তির হদিস মেলে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।টুলু এখনও পুলিশের নাগালের বাইরে। ফলে তাঁর আত্মীয়, সহযোগী ও ব্যবসায়িক যোগাযোগের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে ২৯-৩০ জুলাই দেওচা-মহম্মদবাজার এলাকায় টুলুর ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮.৫ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করার দাবি করেছিল পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ২১-২২ কোটি টাকা বলে তদন্তকারীদের তরফে জানানো হয়েছিল। সেই সময়ই মিনারকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, জেরায় তিনি ওই সম্পত্তির সঙ্গে টুলুর যোগের কথা জানিয়েছেন। এবার ফের তদন্তে টুলুর আরেক আত্মীয়ের নাম উঠে এলো। তবে টুলু মণ্ডল নিজে এখনও অধরা থাকায় তদন্ত আরও জোরালো হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন