28 C
Kolkata
Monday, August 31, 2026
spot_img

ফেসবুক লাইভে দেব-শুভশ্রীর ধামাকা! দেশু ৭-এর টিজার মুক্তির পাশাপাশি ছবির নাম নিয়েই বড় চমক!

কলকাতা: পুজোয় এবার বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। আর তাঁদের প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা তুঙ্গে। সোমবার, ফেসবুক লাইভে এসে মন খুলে আড্ডা দিলেন দুই তারকা। একইসঙ্গে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’ (Desu 7)-এর টিজার। দুপুর ১২টা ১৭ মিনিটে টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে চর্চা। তার উপর প্রিমিয়ারের ৭০০০ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়ার খবরে বোঝাই যাচ্ছে, এই জুটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা কতটা!

‘আমি যে দেবকে চিনতাম, সে তুমি নও!’

টিজারের (Desu 7) শুরুতেই শুভশ্রীর কণ্ঠে রহস্য, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও!’ তারপরই অ্যাকশনে বিস্ফোরণ। কখনও দু’হাতে বন্দুক চালাচ্ছেন দেব, কখনও জ্বলন্ত বোতল থেকে সিগারেটে আগুন ধরাচ্ছেন। লাদাখের ধূসর পাহাড়ের পটভূমিতে দেব-শুভশ্রীর রসায়নও পেয়েছে অন্য মাত্রা।

এই ছবিতে দেবের চরিত্রের নামও ‘দেব’। গল্পে দুই মানুষ বহু বছর আগে আলাদা হয়ে গিয়েছিলেন। পরিস্থিতি তাঁদের ফের মুখোমুখি করে। কিন্তু অতীতের সেই ভালোবাসা কি এখনও বেঁচে আছে? নাকি মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য? শেষে শুভশ্রীর সংলাপ, ‘তুমি ফিরে যাও দেব।’ আর দেবের উত্তর, ‘এবার ফিরলে একা ফিরব না। তোমাকে নিয়ে ফিরব।’ তারপরই সেই রহস্যময় লাইন, ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না।’

লাইভে কী বললেন দেব-শুভশ্রী?

টিজার প্রকাশের আগে ফেসবুক লাইভে এসে দর্শকদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেন দেব ও শুভশ্রী। ছবিকে (Desu 7) ঘিরে তাঁদের উত্তেজনা যেমন ধরা পড়ে, তেমনই পুরনো জুটিকে ফের একসঙ্গে দেখার দর্শক-উন্মাদনার কথাও উঠে আসে। বিশেষ করে ‘দেশু ৭’ নামটি কীভাবে এল, সেই গল্প শেয়ার করেন দেব। তিনি জানান, ছবিটি যখন প্রথম ঘোষণা করা হয়েছিল, তখনও বিষয়টি পুরোপুরি স্থির হয়নি। টাইটেলও ঠিক ছিল না। তখন টিমের তরফে বলা হয়, দেব-শুভশ্রীর জুটি তো ‘দেশু’ নামেই পরিচিত, আর এটি তাঁদের সপ্তম ছবি। তাই আপাতত ‘দেশু ৭’ (Desu 7) নামেই একটি ভিডিও বানানো হয়।

কিন্তু সেই অস্থায়ী নামই ধীরে ধীরে দর্শকদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে যায় যে শেষ পর্যন্ত সেটি বদলানোর কথা ভাবতে পারেননি নির্মাতারা। দেবের কথায়, ‘দেশু ৭’ (Desu 7) শব্দটা এমনভাবে ছড়িয়ে গিয়েছে যে নতুন কোনও নাম আনলেও তার উপর যাওয়া কঠিন।

দেব-শুভশ্রীর কেমিস্ট্রিই কি এবার আসল চমক?

লাইভে দুই তারকার কথাবার্তাতেও স্পষ্ট ছিল, এই ছবিকে ঘিরে তাঁদের আলাদা রকমের প্রত্যাশা রয়েছে। বহুদিন পর তাঁদের একসঙ্গে বড় পর্দায় ফেরার বিষয়টি নিয়েই যে দর্শকদের কৌতূহল তুঙ্গে, তা নিয়েও কথা হয়।

আর টিজার যেন সেই প্রত্যাশাতেই আরও আগুন ঢেলে দিয়েছে। কারণ শুধু রোম্যান্স নয়, এবার দেব-শুভশ্রীর জুটির সঙ্গে রয়েছে অ্যাকশন, বিচ্ছেদ, ফিরে আসা এবং একাধিক রহস্যের ইঙ্গিত।

ছবিতে দেব, শুভশ্রী ও অনির্বাণের পাশাপাশি রয়েছেন রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্যরা। এখন দেখার, ‘দেশু সাত’ নামেই কি শেষ পর্যন্ত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে দেব-শুভশ্রীর ছবি, নাকি মুক্তির আগেই টাইটেল নিয়ে অপেক্ষা করছে আরও কোনও চমক!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন